ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
আক্রান্তের সংখ্যা ২৫৩ জন
যশোরে গত ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Wednesday, 7 July, 2021, 8:27 PM

যশোরে গত ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু

যশোরে গত ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু

যশোরে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস সংক্রমণ রোগে আক্রান্ত হয়ে, আরোও ১৪ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ গত ৬ জুলাই মঙ্গলবার দুপুর থেকে ৭ জুলাই বুধবার দুপুর পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। এরা সবাই যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা ভাইরাস ইউনিটে করোনা  সংক্রমণ রোগের উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করে বলে জানা যায়।

এর মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ রোগে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বাকিরা সবাই করোনা ভাইরাস সংক্রমণ রোগের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৮ জন।

অপর দিকে, ৭ জুলাই বুধবার গত ২৪ ঘন্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৬৩২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দেয়া হয়েছে। নমুনা সংগ্রহ পরীক্ষা করে ফলাফল আসে আরোও ২৫৩ জনের দেহে করোনা ভাইরাস সংক্রমণ পজেটিভ পাওয়া যায়। করোনা ভাইরাস সংক্রমণ রোগের শনাক্তের হার ৪০ শতাংশ।

যশোর জেলার সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status