ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
ঝিনাইদহে বিএনপির ফ্রি অক্সিজেন সেবা কর্মসূচীর উদ্বোধন
শেখ শফিউল আলম লুলু,ঝিনাইদহ
প্রকাশ: Monday, 5 July, 2021, 3:34 PM

ঝিনাইদহে বিএনপির ফ্রি অক্সিজেন সেবা কর্মসূচীর উদ্বোধন

ঝিনাইদহে বিএনপির ফ্রি অক্সিজেন সেবা কর্মসূচীর উদ্বোধন

‘ভীড়ে নয়,নীড়ে থাকুন, বাসার বাইরে গেলে মাস্ক পরুন’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে করোনায় আক্রান্ত রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচীর আয়োজন করে দলটির জেলা শাখা।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, আহবায়ক আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্যরা। জেলা বিএনপির আহবায়ক এ্যাড.এস এম মশিউর রহমান জানান, ১৫ টি অক্সিজেন সিলিন্ডার প্রস্তুত রাখা হয়েছে। একটি মেডিকেল টিম এই অক্সিজেন সেবা কার্যক্রম পরিচালনা করবে।

করোনায় আক্রান্ত মুমুর্ষ রোগীরা মোবাইলে যোগাযোগ করলে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে সিলিন্ডার। এছাড়াও ফুরিয়ে গেলে আবার নতুন করে দেওয়া হবে। মোবাইল নম্বর-০১৯১১-১৩৩৫০৯, ০১৭৭৬-২৫৩০৪৮, ০১৭১১-৩৫২৯৮৩, ০১৯২৮-৭০৪৯৪৭। এই মোবাইলে যোগাযোগ করা হলে সিলিন্ডার বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলেও তারা আরো জানান ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status