ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
ছেলের সাবেক স্ত্রীকে বিয়ে করলেন বাবা! অতঃপর...
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 5 July, 2021, 10:58 AM

ছেলের সাবেক স্ত্রীকে বিয়ে করলেন বাবা! অতঃপরins class=

ছেলের সাবেক স্ত্রীকে বিয়ে করলেন বাবা! অতঃপর

ছেলের সাবেক স্ত্রীকে বিয়ে করেছেন এক ব্যক্তি। ঘটনা জানতে পেরে ওই নারীকে নিজের কাছে ফেরাতে পুলিশের দ্বারস্থ হয়েছেন তার আগের স্বামী।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বদায়ূঁ জেলায়।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, নিজের পরিবারকে ছেড়ে সম্ভল জেলায় আলাদা থাকতে শুরু করেছিলেন ওই যুবকের বাবা। পেশায় পরিচ্ছন্নতাকর্মী ৪৮ বছরের ওই ব্যক্তি সংসারে টাকাপয়সা পাঠানোও বন্ধ করে দেন।

এরপর তার ঠিকানা জানতে তথ্যের অধিকার আইনে (আরটিআই) মামলা করেন যুবক। জানতে পারেন তার ‘নতুন মা’য়ের কথা। ২০১৬ সালে তার সঙ্গেই বিয়ে হয়েছিল যুবকের।

সে সময় দুজনই অপ্রাপ্তবয়স্ক ছিলেন। সে বিয়েও টিকেছিল মাস ছয়েক। স্বামীকে মদ্যপ বলে দাবি করে বিবাহবিচ্ছেদ করেন মেয়েটি। তারপর শত চেষ্টাতেও ফিরে আসেননি।

সাবেক স্ত্রীর সম্পর্কে জানতে পেরে পুলিশে অভিযোগ করেছেন ওই যুবক। তার অভিযোগের পর দু’পক্ষকে আলোচনায় ডাকে পুলিশ।

তবে সৎমায়ের দাবি, দ্বিতীয় পক্ষের সঙ্গে সুখেই আছেন তিনি। তাদের সংসারে একটি দুই বছরে সন্তানও রয়েছে। আগের স্বামীর কাছে ফিরতে চান না তিনি।

বিসৌলি থানার এক কর্মকর্তা বলেন, যুবকের প্রথম বিয়ের সময় দুপক্ষই নাবালক ছিল। তাছাড়া সে বিয়ের কোনো কাগজপত্র নেই। তাই মামলা রুজু করা সম্ভব হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status