ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
সেনাবাহিনী দেখে জামাইকে রেখে পালালো সবাই
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 4 July, 2021, 8:05 PM

সেনাবাহিনী দেখে জামাইকে রেখে পালালো সবাই

সেনাবাহিনী দেখে জামাইকে রেখে পালালো সবাই

ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নে লকডাউনের বিধিনিষেধ অমান্য করে বিয়ে আয়োজনের সংবাদে সেনাবাহিনীর সদস্যদের নিয়ে কনের বাড়িতে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন।

রোববার (৪ জুলাই) দুপুর ২টার দিকে ওই ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ সময় সেনাবাহিনীর সদস্যদের দেখেই বরকে রেখে পালিয়ে যান অতিথিসহ বাড়ির লোকজন।

স্থানীয় আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম বলেন, বিধিনিষেধ অমান্য করে ইউনিয়নের সফরপুর গ্রামের ছলিম উদ্দিন মুন্সি বাড়ির হেদায়েত উল্লাহর মেয়ের বিয়ের আয়োজন করা হয়। এই সংবাদ পেয়ে টহলরত সেনা সদস্যদের নিয়ে এসিল্যান্ড সেখানে অভিযান চালান। এ সময় বিয়ে বাড়িতে সেনা সদস্যদের দেখে বরযাত্রী ও আগত অতিথিরা দিক-বিদিক ছুটোছুটি করে পালিয়ে যান। পরে স্বাস্থ্যবিধি না মানার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করে মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা নিয়ে স্বল্প পরিসরে বিয়ের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

এ ঘটনার বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন বলেন, লকডাউনের নিয়ম না মেনে মানুষ সামাজিক অনুষ্ঠানের আয়োজন করছে। এটি কখনোই কাম্য নয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status