ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু আক্রান্ত ১১৩
শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ
প্রকাশ: Sunday, 4 July, 2021, 4:25 PM

ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু আক্রান্ত ১১৩

ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু আক্রান্ত ১১৩

ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছে ১১৩ জন। সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, রোববার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে ২’শ ৯২ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে ১’শ ১৩ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় রয়েছে ৪২ জন, শৈলকুপায় ১১ জন, হরিণাকুন্ডুতে ৯ জন, কালীগঞ্জে ২৮ জন, কোটচাঁদপুরে ১৫ জন ও মহেশপুরে রয়েছে ৮ জন।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘন্টায় কালীগঞ্জ ও কোটচাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে ৪ জন ও মহেশপুরে উপসর্গ নিয়ে মারা গেছে ২ জন। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন অর রশিদ জানান, ২৪ ঘন্টায় করোনার সংক্রমনের হার আক্রান্তের হার ৩৮.৬৮ ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪ হাজার ৭’শ ৪ জনে। বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছে ১’শ ১৯ জন।

তিনি আরও জানান, প্রতিদিন নতুন নতুন রোগি ভর্তি হচ্ছে। রোগিদের বাড়তি চাপ সামাল দিতে চিকিৎসক ও নার্সরা হিমশিম খাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status