ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
রোগী বাড়লে অক্সিজেন–সংকট হতে পারে: স্বাস্থ্য অধিদপ্তর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 4 July, 2021, 4:23 PM

রোগী বাড়লে অক্সিজেন–সংকট হতে পারে: স্বাস্থ্য অধিদপ্তর

রোগী বাড়লে অক্সিজেন–সংকট হতে পারে: স্বাস্থ্য অধিদপ্তর

বর্তমানে অক্সিজেনের উৎপাদন ও সরবরাহে কোনো সংকট নেই। তবে রোগীর সংখ্যা বেড়ে গেলে সেটা চ্যালেঞ্জ হতে পারে। আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত সংবাদ বুলেটিনে এসব কথা বলা হয়।

মহামারির পরিস্থিতি বর্ণনা করে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র মো. নাজমুল ইসলাম বলেন, বছরের ২৫তম সপ্তাহের তুলনায় ২৬তম সপ্তাহে রোগী বেড়েছে ৫১ শতাংশ। একই সময়ে মৃত্যু বেড়েছে ৪৬ শতাংশ।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, অক্সিজেন–সংকটে রোগীর মৃত্যুর যে অভিযোগ উঠেছে, তা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে তা সাংবাদিকদের জানানো হবে।

মডার্নার টিকা কীভাবে দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কাজ করছে বলেও জানান অধ্যাপক মো. নাজমুল ইসলাম।

এদিকে ভারতে আটকা পড়া বাংলাদেশিরা শুধু স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ঢুকতে পারবেন। এ বিষয়ে তিনি জানান, ভারতে আটকা পড়া ব্যক্তিরা সপ্তাহে তিন দিন এ সুযোগ পাবেন। রবি, মঙ্গল ও বৃহস্পতিবার স্থলবন্দর দিয়ে তাঁরা দেশে ঢুকতে পারবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status