ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
মানিকগঞ্জে বাসচাপায় গৃহবধু নিহত
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
প্রকাশ: Sunday, 4 July, 2021, 4:28 PM

মানিকগঞ্জে বাসচাপায় গৃহবধু নিহত

মানিকগঞ্জে বাসচাপায় গৃহবধু নিহত

মানিকগঞ্জের ঘিওরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মর্জিনা আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুরান গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মর্জিনা ঘিওর উপজেলার বালিয়াখোড়া এলাকার ভালকুটিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।  
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, স্বামীর সাথে বাড়ি থেকে জরুরী কাজে মানিকগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন ওই নারী। পথিমধ্যে বালিয়াখোড়া ইউনিয়নের পুরান গ্রাম এলাকায় একটি পণ্যবাহী ট্রাক ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের পেছনে থেকে ওই নারী পড়ে গিয়ে ট্রাকের চাকার নিচে চলে যান। ঘটনাস্থলেই তিনি মারা যান।

এসময় মোটরসাইকেল চালক আব্দুর রাজ্জাক মারাত্মক আহত হয়।
ঘিওর থানার ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status