|
শিবালয়ের যমুনায় ডুবে এক ব্যক্তির মৃত্যু
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
|
![]() শিবালয়ের যমুনায় ডুবে এক ব্যক্তির মৃত্যু প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসি ও জানান, আবু বক্কর খেওয়া জাল নিয়ে শনিবার বিকালে তেওতা জমিদার বাড়ির কাছে যমুনায় মাছ ধরতে যায়। নদীতে জাল ফেলতে গিয়ে নিজেও পানিতে পড়ে যায়। জালের রশি হাতে বাধা থাকায় নদীর স্রোতে টেনে নিয়ে যায়। স্থানীয় লোকজন ডুবে যাওয়া আবু বক্করকে অনেক চেষ্টা করে পাড়ে টেনে তুলেন। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আবু বক্কবর সিদ্দিকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
