ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
লকডাউনে বৌভাত, জরিমানা দিল বরপক্ষ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 3 July, 2021, 9:02 PM

লকডাউনে বৌভাত, জরিমানা দিল বরপক্ষ

লকডাউনে বৌভাত, জরিমানা দিল বরপক্ষ

করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় দেওয়া কঠোর লকডাউনের নির্দেশনা ভেঙে জনসমাগম করে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল চট্টগ্রামের পটিয়ায়। সেই অনুষ্ঠান পণ্ড করে দিয়ে এ অপরাধে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার কেলিশহর ইউনিয়নের ভট্টাচার্য হাটের পাশে দুলাল মহাজনের ছেলে শাওন মহাজনের বৌভাত অনুষ্ঠানে এ জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াছমিন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতে এ অর্থদণ্ড দেন।

জানা গেছে, দুইদিন আগে দুলাল মহাজনের ছেলের বিয়ে হয়। এ উপলক্ষে শনিবার দুপুরে জনসমাগম করে বৌ-ভাত অনুষ্ঠান আয়োজন করা হয়। কিন্তু খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে সব আয়োজন বন্ধ করে দেন এবং জরিমানা করেন।

এদিকে উপজেলার কমলমুন্সিরহাট, কালি মন্দির রোড, বুধপুরা, কেলিশহর, হাইওয়ে রোডে স্বাস্থবিধি না মেনে চলাচল ও দোকানপাট খোলা রাখায় অভিযান চালিয়ে আরও ৭০০ টাকা জরিমানা ও আটটি মামলা দায়ের করা হয়। অভিযানে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ ও সেনা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

করোনাভাইরাস সংক্রমণ রোধে ১ জুলাই থেকে দেশজুড়ে চলছে সর্বাত্মক লকডাউন। এর আওতায় জনসমাগম করে বিয়ে অনুষ্ঠান আয়োজনেও নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধাজ্ঞা প্রায়ই ভঙ্গ হচ্ছে আবার জরিমানাও করা হচ্ছে। এর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status