ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
নিজের ‘ডেথ সার্টিফিকেট’ সংগ্রহের নোটিশ পেলেন জীবিত ব্যক্তি!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 3 July, 2021, 9:00 PM

নিজের ‘ডেথ সার্টিফিকেট’ সংগ্রহের নোটিশ পেলেন জীবিত ব্যক্তি!

নিজের ‘ডেথ সার্টিফিকেট’ সংগ্রহের নোটিশ পেলেন জীবিত ব্যক্তি!

বেঁচে থেকেও মৃতের তকমা লেগেছে এমন ঘটনা মাঝে মাঝেই দেখা যায়। তবে নিজের “ডেথ সার্টিফিকেট” সংগ্রহের জন্য ফোন পেয়েছেন এমন ঘটনা বিরল।

তবে এমন বিরল ঘটনার মুখোমুখি হয়েছেন ভারতের মহারাষ্ট্রের এক ব্যক্তি। চন্দ্রশেখর দেশাই নামের ওই ব্যক্তিকে তার নিজের “ডেথ সার্টিফিকেট” নিয়ে যাওয়ার জন্য ফোন দিয়েছে স্থানীয় পৌর করপোরেশন।

চন্দ্রশেখর অভিযোগ করেন, “আমাকে আমারই ডেথ সার্টিফিকেট সংগ্রহ করার জন্য পৌর করপোরেশন থেকে ফোন দেওয়া হয়।”

এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়, থানে পৌর কর্পোরেশনের প্রশাসক সন্দ্বীপ মালভী এ বিষয়ে জানিয়েছেন, এটি প্রযুক্তিগত ত্রুটি ছাড়া আর কিছুই নয় ইতোমধ্যে নামের তালিকাটি আবার যাচাই করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মালভী বলেন, “এই তালিকাটি আমরা প্রস্তুত করিনি। এটি পুনে অফিস থেকে এসেছে। তথ্য পুনরায় যাচাইয়ের জন্য সেখানে জানানো হয়েছে।”

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা জানাজানি হলে কর্তৃপক্ষের কান্ডজ্ঞান নিয়ে হাসাহাসি করছেন অনেকেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status