|
লকডাউনে অমান্যে লালমনিরহাটে ৫২৮ জনের জরিমানা
এম সহিদুল ইসলাম, লালমনিরহাট
|
![]() লকডাউনে অমান্যে লালমনিরহাটে ৫২৮ জনের জরিমানা লালমনিরহাট জেলা প্রশাসক মোঃআবু জাফর এ তথ্য নিশ্চিত করে জানান, লালমনিরহাটের ৫ উপজেলার বিভিন্ন পয়েন্টে ১৬ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনারসহ (ভূমি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গত দুই দিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এতে ৫২৮টি মামলায় ২লাখ ২১ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এদিকে লালমনিরহাট জেলা স্বাস্থ্যবিভাগ সূত্র জানায়, শুক্রবার জেলায় নতুন করে ১২ জন করোনা পজিটিভ হন। এসময় মারা গেছেন একজন। জেলায় এ পর্যন্ত এক হাজার ৫৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ২৩১ জন এবং মারা গেছেন ২৮ জন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
