ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিয়ে ও মা হওয়ার খবরকে ‘গুঞ্জন’ বললেন পপি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 1 July, 2021, 5:55 PM

বিয়ে ও মা হওয়ার খবরকে ‘গুঞ্জন’ বললেন পপি

বিয়ে ও মা হওয়ার খবরকে ‘গুঞ্জন’ বললেন পপি

অনেকদিন ধরেই অভিনয়ে নেই ঢাকাই সিনেমার নন্দিত নায়িকা সাদিকা পারভীন পপি। গুঞ্জন শোনা যায়, তিনি বিয়ে করে সংসারে মনযোগ দিয়েছেন। হয়েছেন এক সন্তানের মা। শুধু তাই নয়, ব্যবসায়ী স্বামীর বারণেই সিনেমা ছেড়ে দিয়েছেন পপি। আর কখনো তাকে অভিনয়ে দেখা যাবে না, এমন খবরও পাওয়া গেছে।

তবে এসবই গুঞ্জন আকারেই ছড়িয়েছে শোবিজে৷ নানা সূত্রে৷ যার ফলে পপির হঠাৎ আড়াল হয়ে যাওয়া নিয়ে ধোঁয়াশা ছিলোই। এবার পাওয়া গেলো পপির বক্তব্য।

তিনি নিজে সিনেমার একটি সূত্রকে নিশ্চিত করেছেন, তার বিয়ে ও মা হওয়ার খবর স্রেফ গুঞ্জন। পপি বলেছেন, পারিবারিক কিছু বিষয় নিয়ে সমস্যায় আছেন তিনি। সেগুলো সমাধান হয়ে গেলেই আগের মতো নিয়মিত হবেন শোবিজে।

তিনি বলেন, বিয়ে, সন্তান ইত্যাদি বিষয়ে যারা মুখরোচক সংবাদ পরিবেশন করছেন তাদেরকে এক সময় এসবের জবাব দিতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status