ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
তোমার মুখটা যদি দেখি একবার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 1 July, 2021, 5:47 PM

তোমার মুখটা যদি দেখি একবার

তোমার মুখটা যদি দেখি একবার

চিত্রনায়িকা মাহিয়া মাহির সময়টা খুব একটা ভালো যাচ্ছে না৷ তার ভীষণ মন খারাপ। কোনো একজনের মুখ দেখতে খুব ইচ্ছে করছে তার! এ নিয়ে বিরহের সাগরে ভাসছেন তিনি। আর তাই জনপ্রিয় একটি গানের মাঝের দুটি চরণ তিনি প্রকাশ করেছেন তার ফেসবুকে। লিখেছেন, ‘চাইনা কিছুই তো জীবনে আর/ তোমার মুখটা যদি দেখি একবার’।

গানের কথাগুলো নেওয়া হয়েছে প্রায়ত কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলু ও কনকচাঁপার গাওয়া ‘যে প্রেম স্বর্গ থেকে এসে’ গান থেকে। গানটি ছিল ‘প্রাণের চেয়ে প্রিয়’ সিনেমায়।

এদিকে, সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে মাহির বিয়ে বিচ্ছেদের আনুষ্ঠানিকতা চলছে। এর মাঝেই গুঞ্জন ওঠে মাহির দ্বিতীয় বিয়ের। গুঞ্জনের সূত্রপাত মাহির একটি ছবি ও ভিডিওকে কেন্দ্র করে। যদিও বিয়ের খবরটি মিথ‌্যা বলে দাবি করেছেন তিনি।

বিষয়টি অস্বীকার করে মাহি গণমাধ্যমকে বলেন, ‘আমি বিয়ে করিনি, বিয়ের খবরটি ভুয়া। রাকিব আমার জাস্ট ফ্রেন্ড।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status