ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
জাপার চেয়ারম্যান হিসেবে রওশনকে পছন্দ বিদিশার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 27 June, 2021, 11:19 AM
সর্বশেষ আপডেট: Sunday, 27 June, 2021, 11:25 AM

জাপার চেয়ারম্যান হিসেবে রওশনকে পছন্দ বিদিশার

জাপার চেয়ারম্যান হিসেবে রওশনকে পছন্দ বিদিশার

বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে আজীবনের জন্য জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে পছন্দ দলটির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী।

তিনি বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে রওশন এরশাদকে জাপার চেয়ারম্যান ঘোষণা করবেন।
সম্পর্কিত খবর

শনিবার জাতীয় প্রেস ক্লাবে এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস আয়োজিত স্মরণসভায় এ কথা বলেছেন বিদিশা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিদিশা সিদ্দিকী।

২০১৯ সালের ১৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুর পর জাপা চেয়ারম্যান হন তার ছোট ভাই জিএম কাদের। তিনি দায়িত্ব পাওয়ার পর রওশন এরশাদকে দলের সিনিয়র কো-চেয়ারম্যান পদ থেকে সরিয়ে ‘ক্ষমতাহীন প্রধান পৃষ্ঠপোষক’ পদ দেন।

২০১৯ সালে অনুষ্ঠিত জাপার কাউন্সিলের পর গঠিত কমিটি থেকে বাদ পড়া নেতাদের নিয়ে পৃথক বলয় গড়েছেন বিদিশা সিদ্দিকী। যিনি অনেকদিন ধরেই বলছেন, শিগগির দলের রাজনীতিতে ফিরবেন। স্মরণসভায়ও একই কথা বলেন তিনি।

বিদিশাকে ২০০২ সালে জাপার প্রেসিডিয়াম সদস্য করেছিলেন এরশাদ। অবশ্য তালাকের আগে তাকে দল থেকে বহিষ্কারও করেন।

বিদিশা বলেন, জাপা এরশাদের গড়া দল। এ দলকে জিএম কাদেরের দল হতে দেব না। এরশাদ ও রওশন সংসারে সময় দেননি। সারাজীবন রাজনীতি করে গেছেন। রওশন এরশাদের সম্মান ফিরিয়ে আনতে হবে। এরশাদ পরিবার ও পার্টির সিনিয়র নেতারা এক হয়েছেন। দুই ছেলে এরিক ও শাদকে নিয়ে সারাদেশে লাঙ্গল চাষ করব।

স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ। জাপার সাবেক এ প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরের কড়া সমালোচনা করেন।

তিনি বলেন, হাইকোর্টের আদেশ উপেক্ষা করে রাতারাতি সম্মেলন করে জিএম কাদের চেয়ারম্যান পদ দখল করেছেন। তবে অচিরেই বিদিশার নেতৃত্বে জাতীয় পার্টিকে পুনর্গঠন করা হবে।

আয়োজক সংগঠনের প্রেসিডেন্ট শেখ শহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় এরশাদের স্মৃতিচারণ করেন সাবেক মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ, মোয়াজ্জেম হোসেন খান মজলিস, জাতীয় ইসলামিক মহাজোটের চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন মোল্লা প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status