ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
দেশে ফিরলেন থাইল্যান্ডে আটকে পড়া ৩৭ বাংলাদেশি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 27 June, 2021, 11:17 AM

দেশে ফিরলেন থাইল্যান্ডে আটকে পড়া ৩৭ বাংলাদেশি

দেশে ফিরলেন থাইল্যান্ডে আটকে পড়া ৩৭ বাংলাদেশি

দেশে ফিরেছেন থাইল্যান্ডে আটকে পড়া ৩৭ বাংলাদেশি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে ফিরেন। রোববার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে থাইল্যান্ডে আটকে পড়া এ ৩৭ বাংলাদেশি নাগরিকদের সঙ্গে থাইল্যান্ডের নাগরিকরাও ঢাকায় ফিরেছেন বলে জানা গেছে। শনিবার (২৬ জুন) বিকেলে তারা ঢাকায় ফেরেন। আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ আব্দুল হাই থাই সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

থাইল্যান্ডে আটকে পড়া বাংলাদেশিদের এ নিয়ে গত এক বছরে ১৫ দফায় ফিরিয়ে আনা হলো। এছাড়া থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস আরও ২ দফায় ১৩৫ জন বাংলাদেশিকে কম্বোডিয়া থেকে ফিরিয়ে আনে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status