ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
কাকে ডেটে চান রাশমিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 28 May, 2021, 11:12 AM

কাকে ডেটে চান রাশমিকা

কাকে ডেটে চান রাশমিকা

দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা অভিনেত্রী রাশমিকা মান্দানা। বিশ্বের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল জানিয়েছে, ‘ভারতের জাতীয় ক্রাশ ২০২০’ কন্নড় ছবির এই অভিনেত্রী।

কোটি ভক্তের আকাঙ্ক্ষার নারী রাশমিকা বিশেষ একজনের সঙ্গে ডেট করতে চান তিনি। জানেন কী ব্যক্তিটি কে? সেই ব্যক্তি অন্য কেউ নন, ‘বাহুবলি’ চলচ্চিত্র খ্যাত অভিনেতা প্রভাস।

সম্প্রতি ভারতের একটি সংবাদমাধ্যমে রাশমিকা বলেন—‘আমি প্রভাসের অনেক বড় একজন ভক্ত। যদি সুযোগ পাই তবে তার সঙ্গে ডেটে যেতে চাই।’

মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন রাশমিকা মান্দানা। ২০১২ সালে ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেস অব ইন্ডিয়া’ খেতাব জেতেন তিনি। ২০১৬ সালে কন্নড় ভাষার ‘কিরিক পার্টি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অভিষেক এ চলচ্চিত্রের জন্য সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড লাভ করেন এই অভিনেত্রী।

এরপর ‘চালো’র মাধ্যমে তেলেগু ছবিতে অভিষেক হয় রাশমিকার। ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেরু নীকেবারু’, ‘সুলতান’ তার অভিনীত ছবির মধ্যে অন্যতম।

এছাড়া তেলেগু ভাষার ‘পুষ্পা’, ‘আড়াভালু মীকু জোহারলু’ ও হিন্দি ভাষার ‘মিশন মজনু’, ‘গুডবাই’ ছবির কাজ হাতে রয়েছে রাশমিকার। ‘মিশন মজনু’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে তার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status