ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
সিঙ্গাপুরে ৮৩ দিন চিত্রনায়ক ফারুক, ৭১ দিনই আইসিইউতে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 28 May, 2021, 11:10 AM

সিঙ্গাপুরে ৮৩ দিন চিত্রনায়ক ফারুক, ৭১ দিনই আইসিইউতে

সিঙ্গাপুরে ৮৩ দিন চিত্রনায়ক ফারুক, ৭১ দিনই আইসিইউতে

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও সংসদ সদস্য দীর্ঘদিন ধরে অসুস্থ।  মাঝে তার স্বাস্থ্যের নাটকীয় পরিবর্তনের কথা জানিয়েছিল পরিবার।  বুধবার স্বাস্থ্যের আবারও অবনতি ঘটে।  তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

৮১ দিন ধরে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন এ কিংবদন্তি।  এর মধ্যে সর্বসাকল্যে ১২ দিন কেবিনে থেকে তাকে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হয়েছে।  বাদবাকি সময় তাকে কাটাতে হয়েছে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)।

ফারুকের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানান বুধবার রাতে তার স্ত্রী ফারহানা পাঠান। তিনি গণমাধ্যমকে বলেন, গত মাসে মাত্র দুদিনের জন্য কেবিনে আনা হয় ফারুককে।  তার সুস্থতার ব্যাপারে আমরা আশাবাদী হয়েছিলাম। কিন্তু হঠাৎ করে আবার শারীরিক অবস্থা এমন হয় যে তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়। ১ মে থেকে আবার আইসিইউতে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।  শারীরিক অবস্থার উন্নতি নিয়ে নতুন কোনো তথ্য দেওয়ার মতো নেই।  চিকিৎসক আমাদের বলেছেন ধৈর্য ধরতে।  আমরা তা–ই করছি। দেশবাসীর কাছেও ফারুকের জন্য দোয়া চাইছি।’

গত ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছিল আকবর হোসেন পাঠানকে।  এর আগে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি।  সবশেষ জানা গিয়েছিল, ৩৭ দিন পর এ অভিনেতাকে ২৭ এপ্রিল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কেবিনে নেওয়া হয়। হাসপাতালটিতে নায়ক ফারুক আট বছর ধরে চিকিৎসাসেবা নিচ্ছেন।

চিত্রনায়ক ফারুক ১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন।  ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় তার।  এরপর তিনি পরিণত হন অন্যতম জনপ্রিয় নায়কে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status