ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
ব্যাংক ডাকাতি করতে হ্যাকার আর্মি গড়েছে উত্তর কোরিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 27 May, 2021, 8:31 PM

ব্যাংক ডাকাতি করতে হ্যাকার আর্মি গড়েছে উত্তর কোরিয়া

ব্যাংক ডাকাতি করতে হ্যাকার আর্মি গড়েছে উত্তর কোরিয়া

বিশ্ববাসীর কাছে এখন আতঙ্কের আরেক নাম উত্তর কোরিয়া। পরমাণু অস্ত্র ও দূরপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে আগে থেকেই বিশ্বে আলোচনায় উঠে আসে তারা, তবে সাইবার যুদ্ধেও পিছিয়ে নেই এশিয়ার নিভৃত এই দেশটি। শোনা যাচ্ছে, ব্যাংক ডাকাতি করতে একটি হ্যাকার আর্মি বাহিনীই গড়ে তুলেছে উত্তর কোরিয়া। খবর দ্য জাপান টাইমস এর।

বিশ্লেষকরা দাবি করেছেন, বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংক থেকে বিলিয়ন বিলিয়ন ডলার বাগিয়ে নিচ্ছে এই হ্যাকার আর্মি। উন্নত প্রশিক্ষণের মাধ্যমে ইতোমধ্যে হাজার হাজার হ্যাকার সেনা তৈরি করা হয়েছে। এদের প্রধান কাজ বিশ্বব্যাপী ব্যাংকগুলোতে সাইবার হামলা চালানো আর কাড়ি কাড়ি ডলার হাতিয়ে নেওয়া। উত্তর কোরিয়ার এসব কর্মকাণ্ডকে ‘বড় হুমকি’ হিসাবে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, উত্তর কোরিয়া অর্থনৈতিকভাবে একটি দরিদ্র ও উন্নয়নশীল দেশ। কিন্তু তাদের পরমাণু অস্ত্র রয়েছে। পরমাণু অস্ত্র ও ব্যালাস্টিক মিসাইলের উন্নয়নে পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত রেখেছে দেশটির সরকার। তরুণ নেতা কিম জং উনের শাসনামলে তা আরও গতি পেয়েছে। এজন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের বহু নিষেধাজ্ঞার মুখে পড়েছে পিয়ংইয়ং।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status