ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
স্বামীর সহযোগিতায় গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করলো ৩ যুবক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 27 May, 2021, 5:45 PM

স্বামীর সহযোগিতায় গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করলো ৩ যুবক

স্বামীর সহযোগিতায় গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করলো ৩ যুবক

নওগাঁর সাপাহারে স্বামীর সহযোগিতায় এক গৃহবধূকে (১৭) গণধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে। মামলায় ধর্ষণকারী ২ যুবককে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলো উপজেলার করমুডাঙ্গা বলদিয়াঘাট গ্রামের বাবলুর ছেলে সুমন ওরফে ভোগা (১৯) ও মৃত. আব্দুস সালামের ছেলে আহাদ আলী (৩০)। মামলার এজাহার ভুক্ত ৩নং আসামি করমুডাঙ্গা চৌমুহনী গ্রামের খেরো মিয়ার ছেলে গুধা (২৮) ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

এজাহারের বরাত দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, গত ১৯ মে উপজেলার পাতাড়ী ইউনিয়নের করমুডাঙ্গা এলাকায় নিজ স্বামীর সহযোগিতায় এক গৃহবধূকে (১৭) তিনজনে ধর্ষণ করে।

ধর্ষকদের সঙ্গে ওই গৃহবধূর স্বামীর রাজমিস্ত্রি কাজের সুবাদে পরিচয়। এরই ধারাবাহিকতায় ঘটনার রাতে স্বামীকে টাকা দিয়ে তারই সহযোগিতায় বাড়ির রান্না ঘরের পাশের খড়ের গাদার উপর ফেলে আসামিরা ধর্ষণ করে গৃহবধূকে। পরে গৃহবধূকে ফেলে পালিয়ে যায় তারা। গৃহবধূর মা বিষয়টি জানতে পেরে থানায় তিন জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনায় ২৬ মে থানা পুলিশ ১ ও ২ নং আসামিকে আটক করে।

এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, এজাহারভুক্ত ৩ আসামির মধ্যে দু’জনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ৩ নং আসামি পলাতক থাকায় তাকে আটক করা যায়নি। তবে আটকের প্রক্রিয়া ও তদন্ত অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status