ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
করোনা কেড়ে নিল আরও ২২ জনের প্রাণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 27 May, 2021, 5:30 PM

করোনা কেড়ে নিল আরও ২২ জনের প্রাণ

করোনা কেড়ে নিল আরও ২২ জনের প্রাণ

কোভিড-১৯ এ গত ২৪ ঘণ্টা দেশে ২২ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৪৮০ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত একদিনে নতুন করে ১২৯২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।  এ নিয়ে মোট সংক্রমণ বেড়ে দাঁড়ালো ৭ লাখ ৯৪ হাজার ৯৮৫ জনে।

১৫৯১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এই সময়ে।  নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৮ দশমিক ১২ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।  এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

চলতি বছরের মার্চের শেষ দিকে করোনায় দ্বিতীয় ঢেউ শুরু হয়।  এতে সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকে।  পরিপ্রেক্ষিতে সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখতে লকডাউন ঘোষণা করেছে সরকার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status