ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
ইয়াসের প্রভাবে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের ১২ ক্রু উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 27 May, 2021, 11:48 AM

ইয়াসের প্রভাবে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের ১২ ক্রু উদ্ধার

ইয়াসের প্রভাবে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের ১২ ক্রু উদ্ধার

চলমান ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া এম ভি সানভ্যালি লাইটার জাহাজের ১২ ক্রুকে অক্ষত উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার তাদের উদ্ধার করে। বুধবার (২৬ মে) বিকালে হাতিয়া দ্বীপের কাছাকাছি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে দুপুর ২টার দিকে পাথর বোঝাই এই জাহাজটি ডুবে যায়।

আজ বুধবার বিকালে চট্টগ্রামস্থ নৌবাহিনী ঘাঁটি ইসা খা’র মিডিয়া বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। তবে এ বিষয়ে বিমান বাহিনীর কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নৌবাহিনী সূত্র জানায়, বুধবার দুপুর ২টার দিকে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের কাছাকাছি ঘূর্ণিঝড় ইয়াসারে প্রভাবে উত্তাল সাগরে ডুবে যায় এম ভি সানভ্যালি নামের একটি পাথরবোঝাই লাইটারেজ জাহাজ। ডুবে যাওয়া জাহাজের ১২ জন নাবিক সাগরে ডুবে যাচ্ছিলেন।

তবে জাহাজ ডুবির খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে অভিযান শুরু করে বিমান বাহিনীর একটি উদ্ধারকারী দুটি হেলিকপ্টার। চট্টগ্রামের পতেঙ্গা বিমান বাহিনীর ঘাঁটি থেকে দ্রুত সময়ের মধ্যে সমুদ্রের ঘটনাস্থলে পৌঁছে হেলিকপ্টার দুটি। এসময় সাগরে ডুবে যেতে থাকা ১২ নাবিককে জীবিত এবং অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আনে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার। উদ্ধারকারী নাবিকদের পতেঙ্গা জহুরুল হক বিমান ঘাঁটিতে নিয়ে প্রয়োজনীয় খাবার এবং চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status