ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
কোন প্রশ্নের উত্তর না দিয়ে সংবাদ সম্মেলন থেকে পালালেন নুসরাত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 26 May, 2021, 10:17 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 26 May, 2021, 11:58 PM

কোন প্রশ্নের উত্তর না দিয়ে সংবাদ সম্মেলন থেকে পালালেন নুসরাত

কোন প্রশ্নের উত্তর না দিয়ে সংবাদ সম্মেলন থেকে পালালেন নুসরাত

কোন প্রশ্নের উত্তর না দিয়ে সংবাদ সম্মেলন থেকে তড়িঘড়ি করে পালালেন মোসারাত জাহান মুনিয়ার বোন নুসরাত জাহান। গতকাল জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম নামের একটি সংগঠনের নামে এক সংবাদ সম্মেলনে এই ঘটনা ঘটে।


বেলা ১২ টায় শুরু হওয়া সংবাদ সম্মেলনে  উপস্থিত সাংবাদিকদের প্রশ্ন ছিল, কিভাবে একজন কলেজ পড়ুয়া তরুণী এত অভিজাত জীবন যাপন করেছেন?  তার আয়ের উৎসই বা  কি ছিল? কাদের সাথে তার সখ্যতা ছিল? ১ লাখ ৩০ হাজার টাকায় বাসা ভাড়া নেয়ার জন্য নুসরাতের জাতীয় পরিচয়পত্র কেন ব্যবহার করা হয়েছিল?  তিনি কেন বোনকে এত টাকায় বাড়ি ভাড়া করে দিলেন!  মুনিয়া কয়টি বিয়ে করেছেন? কোন প্রশ্নের জবাব নুসরাত দেননি বরং এসব প্রশ্নের জবাবে রীতিমতো বিব্রত বোধ করেন নুসরাত।


একপর্যায়ে তিনি বলতে বাধ্য হন তার বোন অবাধ্য ছিল । এক পর্যায়ে বলেন,  মুনিয়ার এসব আচরণ মেনে নেয়া ছাড়া কোন উপায় ছিল না। বোনকে তো আর ফেলে দিতে পারি না!

কোন প্রশ্নের উত্তর না দিয়ে সংবাদ সম্মেলন থেকে পালালেন নুসরাত

কোন প্রশ্নের উত্তর না দিয়ে সংবাদ সম্মেলন থেকে পালালেন নুসরাত


সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক হুইপ পুত্র শারুনের সঙ্গে তার নানা  চ্যটিং এর বিষয়ে প্রশ্নে নীরব ছিলেন নুসরাত। সদুত্তর মিলেনি শারুনকে অভিযুক্ত করে তাদের একমাত্র সহোদর ভাইয়ের মামলার আবেদনের বিষয়েও।


জানতে চাওয়া হয় মুনিয়ার চলচ্চিত্র প্রযোজকদের সংগে সম্পর্ক নিয়েও। নীরব থাকেন নুসরাত।  থানায় যাওয়ার সময় নুসরাতের ব্যবহার করা তিনটি দামি গাড়ির মালিক কে সেই প্রশ্নের জবাবও তিনি দেননি। কোন প্রশ্নের জবাব না উপস্থিত সাংবাদিকরা হতবাক বনে যান।


এক পর্যায়ে মুনিয়ার মৃত্যুর ঘটনায় সুষ্টু বিচার চেয়ে সংবাদ সম্মেলন দলবল নিয়ে ত্যাগ করেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status