ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
পানির তলায় দিঘা শহর, ভাসছে গাড়ি,বাড়ি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 26 May, 2021, 10:01 PM

পানির তলায় দিঘা শহর, ভাসছে গাড়ি,বাড়ি

পানির তলায় দিঘা শহর, ভাসছে গাড়ি,বাড়ি

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভাসছে দিঘা।  ইয়াসের প্রভাবে হলদিয়ার হলদি নদীর পানি গ্রামে ঢুকতে শুরু করেছে। শুরু হয়েছে জলোচ্ছ্বাস। প্লাবিত হয়েছে দিঘা শহর।সকাল নটা পনেরো নাগাদ ওড়িশার বালেশ্বর ও ধামড়ার  মধ্যে উপকূলে আছড়ে পড়েছে ইয়াস।


পানি ঢুকতে শুরু করেছে দিঘার মূল রাস্তায়। ভেসে গেছে রাস্তা ঘাট, পানিতে ভাসছে গাড়ি। আতঙ্কে বাড়ি ছাড়ছেন সেখানকার অনেক বাসিন্দা। দীঘায় ওয়াচ টাওয়ার ছাপিয়ে গিয়েছে জলোচ্ছ্বাস। দিঘার বাজার এলাকা ৫ থেকে ৬ ফুট পানির নিচে চলে গিয়েছে।


 মঙ্গলবার রাত থেকেই দিঘায় বৃষ্টি শুরু হয়েছে। সমুদ্রে ঢেউয়ের উচ্চতাও বেড়ে চলছে। সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতাও বেড়েছে। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে শহরের গুরুত্বপূর্ণ ৯টি ফ্লাইওভার।


দিঘার উপকূল এলাকার বাসিন্দাদের অনেক আগেই সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সেনা নামানো হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status