ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
ইসরাইলে হামলা চালাতে সেই প্লেনে বোমা রেখেছিল হামাস: বেলারুশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 25 May, 2021, 10:25 PM

ইসরাইলে হামলা চালাতে সেই প্লেনে বোমা রেখেছিল হামাস: বেলারুশ

ইসরাইলে হামলা চালাতে সেই প্লেনে বোমা রেখেছিল হামাস: বেলারুশ

স্পেন থেকে ছেড়ে আসা রায়ানএয়ারের একটি ফ্লাইটের গতিপথ ঘুরিয়ে ভিন্নমতাবলম্বী এক সাংবাদিককে গ্রেফতারে মিনস্কে নামতে বাধ্য করেছে বেলারুশ। তবে সেই ঘটনাটিকে বেলারুশ কর্তৃপক্ষ চাপিয়ে দিয়েছে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের ওপর। 


গত রোববার লিথুনিয়ার পথে থাকা ফ্লাইটটিকে যুদ্ধবিমান পাঠিয়ে মিনস্কে নামাতে বাধ্য করে বেলারুশ।  এ ঘটনায় তারা দাবি করছে, বিমানটিতে বোমা রাখা ছিল। তবে মিনস্কের বিমানবন্দরে ফ্লাইটটি তল্লাশির পর কোনো বোমা খুঁজে পাওয়া যায়নি। পুলিশ ফ্লাইট থেকে ২৬ বছয় বয়সী সাংবাদিক রোমান প্রোতেসেভিচকে আটক করে।


বেলারুশ কর্তৃপক্ষ দাবি করছে, তারা হুমকি পেয়েছিল যে, হামাস ফ্লাইটটিতে বোমা রেখেছিল ইসরাইলে হামলার জন্য। যাত্রীবাহী ফ্লাইট ঘুরিয়ে নিজেদের রাজধানীতে নামাতে বেলারুশের যুদ্ধবিমান পাঠানোর ঘটনাকে ‘রাষ্ট্রীয় দস্যুতা’ বলে বর্ণনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের এক নেতা। 


এমন ঘটনায় ‘স্তম্ভিত’ পশ্চিমা দেশগুলো বেলারুশের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।


এদিকে এক টুইটে হামাসের জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক বলেন, বেলারুশের পরিবহনমন্ত্রীর এমন অভিযোগ ভিত্তিহীন ও অযৌক্তিক। 


তিনি বলেন, হামাস গঠনের শুরু থেকেই বিশেষভাবে ইসরাইলের দখলদারিত্বে বিরুদ্ধে যুদ্ধ করছে। 


সম্প্রতি হামাস ও ইসরাইলি বাহিনীর সংঘাতে কমপক্ষে ২৫৩ ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৬৬ জন শিশু ও ৩৯ জন নারী রয়েছেন। পাশপাশি এ সংঘাতে প্রায় ২ হাজার জন আহত হয়েছেন। অপরদিকে হামাসের ছোড়া রকেটে ১৩ জন ইসরাইলি নিহত হয়েছে।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status