ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
স্ত্রীর আত্মহত্যা, গ্রেপ্তার অভিনেতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 25 May, 2021, 3:53 PM

স্ত্রীর আত্মহত্যা, গ্রেপ্তার অভিনেতা

স্ত্রীর আত্মহত্যা, গ্রেপ্তার অভিনেতা

মঙ্গলবার ভারতের কেরল পুলিশের হাতে গ্রেপ্তার হলেন মালায়ালি অভিনেতা উন্নি দেব। স্ত্রী প্রিয়াঙ্কার আত্মহত্যার মামলায় গ্রেপ্তার করা হয়েছে অভিনেতাকে। গত সপ্তাহে তিরুবন্তপুরমের ভেমবায়ামের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল প্রিয়াঙ্কার ঝুলন্ত লাশ। আত্মহত্যার একদিন আগে স্বামীর বিরুদ্ধে পারিবারিক নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন প্রিয়াঙ্কা।  

প্রিয়াঙ্কার ঝুলন্ত মরদেহ উদ্ধার হওয়ার পরেই, তাঁর বাবার বাড়ির অভিযোগ এটি আত্মহত্যার ঘটনা নয়, যৌতুকের জন্য নিয়মিত নির্যাতন চালানো হতো প্রিয়াঙ্কার ওপর। অভিযোগ তাঁদের। তাঁরা আরও বলে প্রিয়াঙ্কার সারা শরীরে চোট-আঘাতের চিহ্ন মিলেছে, উন্নি দেবের কোচির ফ্ল্যাট থেকে জোর করে বার করে দেওয়া হয়েছিল প্রয়াতকে বলেন তাঁরা।

প্রিয়াঙ্কার পরিবারের অভিযোগের ভিত্তিতে, উ্ন্নিসহ তাঁর গোটা পরিবারের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার তদন্ত শুরু করেছিল পুলিশ, সেই মামালাতেই আজ গ্রেপ্তার হলেন অভিনেতা।

২০১৯ সালে বিয়ের পর্ব সেরেছিলেন এই জুটি। ঘনিষ্ঠমহল সূত্রে খবর, বিয়ের পর সবকিছু ঠিকঠাকই ছিল দুজনের দাম্পত্য সম্পর্কে, তবে গত বছর লকডাউনের সময় থেকে দূরত্ব বাড়ে দুজনার। প্রায়শই দুজনের ঝগড়ার শব্দ কানে আসত প্রতিবেশিদের, এমনকি প্রিয়াঙ্কার সোনার গয়নাও একে একে বিক্রি করতে শুরু করেছিলেন উন্নি, বলে পরিবারের অভিযোগ।

দক্ষিণী ছবির জনপ্রিয় ভিলেন, প্রয়াত অভিনেতা রাজা পি দেবের ছেলে উন্নি দেব। টেলিভিশনের সঙ্গে অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন উন্নি, পরবর্তীতে ছবিতেও কাজ করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status