ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
দেশে করোনায় মৃত্যু আবারও বাড়ল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 25 May, 2021, 3:49 PM

দেশে করোনায় মৃত্যু আবারও বাড়ল

দেশে করোনায় মৃত্যু আবারও বাড়ল

কোভিড-১৯ কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না।  সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমে এসে আবারও বেড়ে যাচ্ছে।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু আবারও বেড়েছে।  নতুন করে ৪০ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে মহামারিতে দেশে ১২ হাজার ৪৪১ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নতুন করে ১৬৭৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে গত একদিনে।  এ নিয়ে সংক্রমণ বেড়ে দাঁড়ালো ৭ লাখ ৯২ হাজার ১৯৬ জনে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ০৮।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।  প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।  চলতি বছরের মার্চের শেষ দিকে করোনার দ্বিতীয় ঢেউ দেখা দেয় দেশে।  এতে সংক্রমণ ও মৃত্যু বেড়ে যায়।  সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সারাদেশে লকডাউন ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে।  সম্প্রতি সংক্রমণ ও মৃত্যু কমে আসছিল।  গত ২৪ ঘণ্টায় প্রাণহানি আবারও বাড়ল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status