ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাতের আঁধারে কোথায় পার্টি করছেন যশ-নুসরাত?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 22 May, 2021, 1:56 PM

রাতের আঁধারে কোথায় পার্টি করছেন যশ-নুসরাত?

রাতের আঁধারে কোথায় পার্টি করছেন যশ-নুসরাত?

টলিউডের আলোচিত প্রেমিক যুগল যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। মাঝে বিধানসভা নির্বাচনের কারণে তাদের প্রেমের গুঞ্জনে কিছুটা ভাটা পড়েছিল। আবারো আলোচনায় উঠে এসেছেন এই জুটি। জানা যায়, পুনরায় তাদের ঘনিষ্ঠতা বেড়েছে, চুটিয়ে পার্টি করে বেড়াচ্ছেন যশ-নুসরাত।

কলকাতার প্রসাধনী প্রস্তুতকারক সংস্থার মালিক রাজকুমার গুপ্তা তার ফেসবুকে যশ-নুসরাতের কয়েকটি ছবি পোস্ট করেছেন। এসব ছবিকে কেন্দ্র করে নতুন জল্পনার সূত্রপাত। ছবিতে প্রায় একই ফ্রেমে রয়েছেন রাজকুমার। একটি ছবিতে তার সঙ্গে রয়েছেন যশ, আরেকটিতে নুসরাত জাহান। আর ক‌্যাপশনে লিখেছেন—‘পার্টি টাইম’। এসব ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল।

গত ১২ মে যশ-নুসরাতের সোশ্যাল মিডিয়ার দেওয়াল দেখে অনেকেরই চোখ কপালে উঠেছিল। এদিন দুপুরে যশের তোলা একটি ছবি পোস্ট করেন নুসরাত। সেখানে গিটার হাতে দেখা যায় এই নায়িকাকে। লাল রঙের হুডি আর ডেনিম, চোখে চশমা, আর খোলা চুলে গিটার বাজাচ্ছেন নুসরাত। আর ক্যাপশনে লিখেছেন—‘গিটার বাজাও, মানুষ নয়।’ ফটোগ্রাফারের জায়গায় জ্বলজ্বল করছে যশ দাশগুপ্তর নাম।

ছবিটি পোস্ট করার কয়েক মিনিটের মধ্যে যশ নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। পাহাড়ের কোলে গাছের উপর ঠেস দিয়ে দাঁড়িয়ে রয়েছেন যশ। তার পরনে সাদা শার্ট আর জিনস, চোখে রোদ চশমা। পাহাড়ের দিকে চোখ রাখা যশকে ক‌্যামেরাবন্দি করেছেন নুসরাত। তবে ছবিটি পুরোনো তা জানাতে ভোলেননি। আর ক্যাপশনে লিখেছেন—‘সবচেয়ে কঠিন হলো অন্তরের পাহাড়কে অতিক্রম করা।’

ভালোবেসে নিখিল জৈনর সঙ্গে ঘর বেঁধেছেন নুসরাত জাহান। তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এ প্রসঙ্গে নিখিল জৈন ভারতীয় একটি সংবাদমাধ‌্যমে বলেন, ‘যে দিন বিবাহবিচ্ছেদ হবে, সে দিন আমি জানিয়ে দেব। এখনি সেই সময় আসেনি।’

যশ-নুসরাতের প্রেমের গুঞ্জনের সূত্রপাত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তাদের কিছু ছবিকে কেন্দ্র করে। নতুন বছর উপলক্ষে রাজস্থানে অবসর যাপনের জন্য গিয়েছিলেন তারা। যদিও এই প্রেমিক যুগল তাদের সম্পর্কের কথা অস্বীকার করেছেন। নুসরাতের ভাষায়—‘যশ তার ভালো বন্ধু’।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status