ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩১ মে ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘আমাকে বিয়ে করো’, ঐশ্বরিয়াকে ভক্তের এই আবদারে যা বললেন অভিষেক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 22 May, 2021, 12:06 PM
সর্বশেষ আপডেট: Saturday, 22 May, 2021, 12:15 PM

‘আমাকে বিয়ে করো’, ঐশ্বরিয়াকে ভক্তের এই আবদারে যা বললেন অভিষেক

‘আমাকে বিয়ে করো’, ঐশ্বরিয়াকে ভক্তের এই আবদারে যা বললেন অভিষেক

মহামারিতে সারাক্ষণ ভক্তদের পাশে তারকারা। কখনও তারা চিকিৎসা পরিষেবার তথ্য জানিয়ে সাহায্য করছেন। ব্যবস্থা করে দিচ্ছেন শয্যা, ওষুধ, অক্সিজেন। কখনও মন ভালো করতে নেটমাধ্যমে ভাগ করে নিচ্ছেন নিজেদের ফেলে আসা অতীত। খবর আনন্দবাজারের।

অভিষেক বচ্চনের কথাই ধরুন। ১৪ বছরের সুখী দম্পতি অভিষেক-ঐশ্বরিয়া রাই বচ্চন। এক ছাদের নিচে জীবন কাটাতে কাটাতে বহু মজার ঘটনার সাক্ষী তারা। তারই এক টুকরো ঝলক শুক্রবার ‘ছোট’ বচ্চন ভাগ করে নিলেন নেটমাধ্যমে। জানালেন জনৈক ভক্ত বায়না করেছিলেন ঐশ্বরিয়ার কাছে, ‘আমাকে বিয়ে করো!’
অভিষেক জানান, তারা তখন বিদেশে। তাদের ঘিরে ভক্তদের উন্মাদনা। সেই ভিড়ে এক যুবক হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে। প্ল্যাকার্ডে তিনি ঐশ্বরিয়াকে বিয়ের ওই প্রস্তাব জানিয়েছেন। বিষয়টি ঠিক নজরে এসেছিল ‘জুনিয়র’ বচ্চনের। সঙ্গে সঙ্গে তিনি পাল্টা জবাবে জানান, ‘দুঃখিত! ঐশ্বরিয়া আমায় বিয়ে করেছে।’

ভক্তের আবদার আর স্বামীর পাল্টা জবাব সেদিন মন ভালো করে দিয়েছিল সাবেক বিশ্বসুন্দরীর। বিয়ের আবদারের সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status