ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩১ মে ২০২৬ ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রবাসীর বাড়ি থেকে স্ত্রী ও দুই মেয়ের লাশ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 21 May, 2021, 10:38 PM

প্রবাসীর বাড়ি থেকে স্ত্রী ও দুই মেয়ের লাশ উদ্ধার

প্রবাসীর বাড়ি থেকে স্ত্রী ও দুই মেয়ের লাশ উদ্ধার

বান্দরবানের লামা পৌরসভায় আজ শুক্রবার সন্ধ্যায় এক কুয়েতপ্রবাসীর বাড়ি থেকে তাঁর স্ত্রী ও দুই মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের কে বা কারা, কখন হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ তিনজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, লামা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চম্পাতলিপাড়ার কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের বাড়ি বাইরে থেকে সারা দিন বন্ধ ছিল। বিকেলে পাড়ার লোকজন ও আত্মীয়দের সন্দেহ হয়। পরে জানালায় উঁকি দিয়ে প্রথমে দুই সন্তানের লাশ দেখতে পাওয়া যায়। এ সময় থানায় সংবাদ দিলে পুলিশ এসে দরজা ভেঙে প্রবাসীর স্ত্রী মাজেদা বেগম (৪০), এসএসসি পরীক্ষার্থী মেয়ে রাফি (১৬) ও নয় মাস বয়সী নুরির লাশ উদ্ধার করে। নুর মোহাম্মদ কুয়েতে রয়েছেন।

প্রবাসী নুর মোহাম্মদের ছোট ভাই আবদুল খালেক জানান, তাঁর ভাবি মাজেদা বেগম তিন মেয়ে ও মাকে নিয়ে লামা পৌরসভার চম্পাতলিপাড়ার বাড়িতে থাকেন। বৃহস্পতিবার তাঁর বড় মেয়ে ও মা আলীকদমে বেড়াতে গিয়েছিলেন। তাঁরা সেখান থেকে ফেরেননি। দুই মেয়ে নিয়ে বাড়িতে ছিলেন মাজেদা বেগম।

লামা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিল বশির আহম্মদ জানিয়েছেন মা-মেয়ে তিনজনের লাশ বাড়ি থেকে পাওয়া গেছে। তবে কে, কখন ও কেন তাঁদের হত্যা করেছে জানা যাচ্ছে না।

পুলিশ সুপার জেরিন আখতার জানিয়েছেন চম্পাতলিপাড়ায় প্রবাসীর বাড়িতে লাশ উদ্ধারের কাজ এখনো চলছে। তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status