ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩১ মে ২০২৬ ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিদেশি আগ্রাসনকারীদের ‘দাঁত ভেঙে দেওয়ার’ হুমকি পুতিনের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 21 May, 2021, 7:41 PM

বিদেশি আগ্রাসনকারীদের ‘দাঁত ভেঙে দেওয়ার’ হুমকি পুতিনের

বিদেশি আগ্রাসনকারীদের ‘দাঁত ভেঙে দেওয়ার’ হুমকি পুতিনের

বিদেশি আগ্রাসনকারীদের ‘দাঁত ভেঙে দেওয়ার’ হুমকি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার রাশিয়ার এক সরকারি বৈঠকে পুতিন এই হুমকি দেন।

পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্কে গভীর সংকটের মধ্যে পুতিন এমন হুঁশিয়ারি দিলেন। পুতিন বলেন, যে বা যারা তার দেশ আক্রমণ করবে কিংবা বিশাল ভূখণ্ডে নজর দেবে, তাদের দাত ভেঙে দেবে রাশিয়া।
তিনি আরও বলেন, প্রতিবার রুশ জাতি যখনই শক্তিশালী হয়ে ওঠে, শত্রুরা রাশিয়ার ডানা ছেঁটে দিতে চায়। প্রত্যেকে আমাদের কোথাও না কোথাও কামড় বসাতে চায়। কিংবা কামড় বসিয়ে আমাদের কাছ থেকে কিছু নিয়ে যেতে চায়। কিন্তু যারা এসব করতে চায়, তাদের জানা উচিত যে, আমরা তাদের দাঁত ভেঙে দেব, যাতে তারা কামড় দিতে না পারে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status