ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩১ মে ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুক্তিপণের টাকা না দেয়ায় দুই সন্তানের জননীকে গণধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 20 May, 2021, 7:14 PM

মুক্তিপণের টাকা না দেয়ায় দুই সন্তানের জননীকে গণধর্ষণ

মুক্তিপণের টাকা না দেয়ায় দুই সন্তানের জননীকে গণধর্ষণ

খুলনার ডুমুরিয়ায় স্বামী পরিত্যক্তা দুই সন্তানের জননীকে (৩৫) গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মে) তাদের উপজেলার চুকনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন ডুমুরিয়ার চুকনগর গ্রামের আব্দুল হামিদ গাজীর ছেলে আসাবুর রহমান আশিক (২৩) ও চাকুন্দিয়া গ্রামের আমজাদ গাজীর ছেলে রায়হান গাজী (২৩)।

পুলিশ জানায়, গতকাল বুধবার (১৯ মে) সন্ধ্যায় ওই নারী চুকনগরে আত্মীয়ের সঙ্গে বসে গল্প করছিলেন। এসময় অভিযুক্ত দুই যুবক তাদের ধরে নিয়ে পাশের চিত্ত চাতাল নামের একটি মিলের দুই রুমে দু’জনকে আটকে রেখে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা দিতে না পারায় রাত সাড়ে ১২টার দিকে দুই যুবক মিলে ওই নারীকে গণধর্ষণ করে ছেড়ে দেন। সকালে ভুক্তভোগী নারী মামলা দিলে পুলিশ তাদের গ্রেফতার করে।

এ বিষয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষার জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status