ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩১ মে ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাহ্মণবাড়িয়া থেকে রকেট লঞ্চার উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 20 May, 2021, 6:56 PM

ব্রাহ্মণবাড়িয়া থেকে রকেট লঞ্চার উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া থেকে রকেট লঞ্চার উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাটি খুঁড়তে গিয়ে রকেট লঞ্চারের সন্ধান পেয়েছে শ্রমিকরা। আশুগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে রকেট লঞ্চার উদ্ধার করে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) আশুগঞ্জ উপজেলার বাহাদুর গ্রাম থেকে রকেট লঞ্চারটি উদ্ধার করা হয়। এখন লঞ্চারটি পুলিশ হেফাজতে রয়েছে।

বাহাদুর গ্রামের বাসিন্দা মো. আসলাম পাশা বলেন, মাটি খুঁড়তে গিয়ে প্রায় ৩-৪ ফুট গভীরে রকেট লঞ্চারটি দেখতে পান শ্রমিকরা।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, রকেট লঞ্চারের খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। রকেট লঞ্চার উদ্ধার করে জনগণ থেকে নিরাপদ দূরত্বে রাখা হয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রইছ উদ্দিন বলেন, সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করে রকেট লঞ্চারের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এফ.এফ. সালেক মিয়া বলেন, স্বাধীনতাযুদ্ধের সময় সোহাগপুর ও বাহাদুরপুর পাকিস্তানি বাহিনীর সাথে মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর সম্মুখ যুদ্ধ হয়েছিল। তার ধারণা, রকেট লঞ্চারটি সেই সময়ের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status