বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন বিয়ের পরপরই ফ্যামিলি প্ল্যানিং করে ফেলেছিলেন। পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর আড়াই বছরের দাম্পত্য জীবন পার করেছেন, তবুও তাদের ঘরে নতুন অতিথি আসার খবর মেলেনি।
দীপিকার ভাষ্য মতে, ‘যদি আমি অভিনেত্রী না হতাম, জানি না অন্য কোন পেশার সঙ্গে যুক্ত হতাম। তবে আশা করছি, তিনটে বাচ্চা থাকবে যারা এদিক-ওদিক দৌড়াদৌড়ি করবে। আমার হাতে কাজ থাকবে এবং তাদের নিয়ে শুটিংয়ে যাব। আমার একটা সুখী পরিবার হবে এবং তখনও আমি সেটাই করব যেটা এখন করছি, অভিনয়।’
নায়িকা আরও জানিয়েছেন, ‘আমার বাবা-মা দুজনেই বাইরে কাজ করত। তবুও আমাদের দুই বোনকে তারা সমানভাবে নিজেদের জীবনের অংশ করেছেন, সময় দিয়েছেন। আশা করছি আমাদের সন্তানদেরও আমরা সেইভাবেই বড় করতে পারব।’
তিন বছর ধরে দীপিকাকে বিয়ের প্রহর গুণছিলেন তিনি। দীপিকা হ্যাঁ, বলা মাত্রই বিয়ের সব বন্দোবস্ত করে ফেলেন। বিয়ের প্রস্তুতি বহু আগে থেকেই সেরে ফেলেছিলেন তিনি। বিয়ের পর এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন, ‘আমি জানতাম দীপিকাই সেই নারী যাকে আমি বিয়ে করব। এই মেয়েটাই আমার সন্তানের মা হবে।’
প্রসঙ্গত, আগামী দু-বছরে দীপিকার পক্ষে ফ্যামিলি প্ল্যানিং হয়ত সম্ভব নয়। কারণ তার হাতে পাঁচটি বিগ বাজেট সিনেমা রয়েছে।