ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
এক সঙ্গে দুই বোনকে বিয়ে করে কারাগারে যুবক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 20 May, 2021, 4:41 PM

এক সঙ্গে দুই বোনকে বিয়ে করে কারাগারে যুবক

এক সঙ্গে দুই বোনকে বিয়ে করে কারাগারে যুবক

এক সঙ্গে দুই বোনকে বিয়ে করে কারাগারে যেতে হল যুবককে। ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকের কোলার জেলার মুলাবাগিলু গ্রামে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ৭ মে একই গ্রামের ১৯ এবং ১৬ বছর বয়সী দুই বোনকে বিয়ে করেন উমাপাতি ওই যুবক। শনিবার ওই বিয়ের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সোমবার পুলিশ উমাপতিকে গ্রেফতার করে।

কারণ এই বিয়ে হিন্দু বিবাহ আইন পরিপন্থী। আইন অনুযায়ী কোনো ব্যক্তি একসঙ্গে দুজনকে বিয়ে করতে পারেন না। দ্বিতীয় বিয়ের আগে প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়া বাধ্যতামূলক। তাই নিয়ম ভাঙার অপরাধে দুই বোনের স্বামীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

খবরে বলা হয়, উমাপতি দুই বোনের মধ্যে ললিতাকে বিয়ের প্রস্তাব দেন। ললিতা তাকে বিয়ে করতে রাজী হলেও এক শর্ত রাখেন। ললিতা জানান, তার বোন সুপ্রিয়াকেও একসঙ্গে বিয়ে করতে হবে। কারণ বাক প্রতিবন্ধী হওয়ার কারণে সুপ্রিয়ার বিয়ে হচ্ছিল না। পরে দুই পরিবারের সম্মতিতেই উমাপতি দুই বোনকে একই মণ্ডবে বিয়ে করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status