ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
জীবনের কথায় ইলমার প্রথম মৌলিক গান ‘পিরিতের কাতর’
প্রকাশ: Thursday, 20 May, 2021, 12:34 PM

জীবনের কথায় ইলমার প্রথম মৌলিক গান ‘পিরিতের কাতর’

জীবনের কথায় ইলমার প্রথম মৌলিক গান ‘পিরিতের কাতর’

লোকজ ঘরানার গান গেয়ে ইলমা বখতিয়ার নিজের গায়কীর পরিচয় দিয়েছেন। তবে এতো দিন মৌলিক গান করা হয়নি তার। অবশেষে মৌলিক গানের ভুবনে আত্মপ্রকাশ করলেন ইলমা। প্রকাশ্যে এসেছে তার সেই গান।

‘পিরিতের কাতর’ শিরোনাম এই গানটি আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে ঈদ উপলক্ষে ভিডিও আকারে প্রকাশিত হয়েছে। ‘বন্ধু আমার মানুষ ভালা, আমারে সে দেয় না জ্বালা, দিনে-রাইতে যখন খুশি করে যে আদর/ লোকে বলে আমি যে তার পিরিতের কাতর/’- এমন কথায় সাজানো গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন।
গানটির সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সুরকার বেলাল খান। সঙ্গীতায়োজনে ছিলেন নাভেদ পারভেজ। গানটি নিয়ে গীতিকার জীবন বলেন, গত প্রায় ১৫ বছরে অনেক শিল্পীরই প্রথম মৌলিক গান লিখেছি। তার মধ্যে জনপ্রিয়তা পেয়েছে বা মানুষের ভালো লেগেছে এমন গানের সংখ্যাও কম নয়। এবার লিখেছি ইলমার প্রথম মৌলিক গান ‘পিরিতের কাতর’।

তিনি আরও বলেন, আমার নিজের খুব ভালোলাগার একটি গান হয়েছে এটি। বেলাল খানের দারুণ সুরে, চমৎকার সঙ্গীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। ইলমার গায়কীতে জাস্ট মুগ্ধ হয়েছি। উজ্জল রহমান ভাইয়ের ক্রিয়েটিভ ভিডিও গানটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।

গায়িকা ইলমা বললেন, অনেক দিন ধরেই গান করছি। তবে নিজের প্রথম মৌলিক গান এটা। সুতরাং এই গান নিয়ে আশা, আকাঙ্ক্ষা আর উচ্ছ্বাসের কমতি নেই। সবার চেষ্টায় সুন্দর একটা কাজ হয়েছে। আশা করি গানটি শ্রোতা-দর্শকরা পছন্দ করবেন এবং আমার ভবিষ্যতের কাজের জন্য অনুপ্রেরণা দেবেন।

উল্লেখ্য, ‘পিরিতের কাতর’ গানের ভিডিও বানিয়েছেন উজ্জ্বল রহমান। ভিডিওতে মডেল হয়েছেন আফ্রিনা রাজিয়া তৃণা ও রিয়াসাদ শুভ। তাদের সঙ্গে অংশ নিয়েছেন একদল নৃত্যশিল্পী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status