ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মেয়েকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনি শিশুদেরকে আবেগঘন বার্তা দিলেন আফ্রিদি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 20 May, 2021, 12:11 PM

মেয়েকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনি শিশুদেরকে আবেগঘন বার্তা দিলেন আফ্রিদি

মেয়েকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনি শিশুদেরকে আবেগঘন বার্তা দিলেন আফ্রিদি

ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারদের হামলা বেড়েই চলেছে। ১০ মে থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত ২২৭ ফিলিস্তিনি। এর মধ্যে ৬৪ জনই শিশু। ইসরায়েলের এই আগ্রাসনে ফুঁসে উঠেছেন ক্রিকেটাররা। রশিদ খান, হাশিম আমলা, কাগিসো রাবাদাসহ বাংলাদেশের মুশফিকুর রহীম, রুবেল হোসেনরাও নিজেদের সমর্থন জানিয়েছেন ফিলিস্তিনের প্রতি।

ফিলিস্তিনিদের সমর্থনের মিছিলে এবার যোগ দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। নিজের মেয়েকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে আবেগঘন বার্তা দিয়েছেন এই সাবেক অলরাউন্ডার। টুইটারে আফ্রিদি লিখেছেন, ‘ফিলিস্তিনের শিশুরা, তোমাদের জন্য এই বার্তা। আমরা তোমাদের থেকে অনেক দূরে আছি। কিন্তু আমাদের হৃদস্পন্দন তোমাদের সাথেই চলছে।’

উর্দুতে লেখা এ বার্তায় সাহস জুগিয়ে আফ্রিদি বলেন, ‘বর্তমানের উদ্বেগপূর্ণ সময় পেরিয়ে শিগগিরই শান্তি পাবে ফিলিস্তিন। আমাদের বাবা ও তাদের বাবারও হৃদস্পন্দন ছিল তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে। কষ্ট, ভয়, উদ্বেগ- এসব সাময়িক। দুঃখের এই সময়টা চিরস্থায়ী নয়।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status