ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
এক মাসের ব্যবধানে ফের বন্দুক হামলার ক্যালিফোর্নিয়ায় নিহত ২
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 20 May, 2021, 11:03 AM

এক মাসের ব্যবধানে ফের বন্দুক হামলার ক্যালিফোর্নিয়ায় নিহত ২

এক মাসের ব্যবধানে ফের বন্দুক হামলার ক্যালিফোর্নিয়ায় নিহত ২

এক মাসের ব্যবধানে ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এবার ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারিয়েছেন নারীসহ অন্তত দুজন।

স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে জন্মদিনের অনুষ্ঠান শেষে ফেরার পথে বাসে এ হামলা চালানো হয়। এতে গুলিবিদ্ধ হন আরও পাঁচজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, বন্দুকধারীরা গাড়ি চালিয়ে একটি বাসে প্রায় ৭০ রাউন্ড গুলি চালালে অন্তত ২ জন নিহত ও ৫ জন আহত হন। ২১ বছর বয়সী এক তরুণীর জন্মদিনের অনুষ্ঠান শেষে বাসটি মঙ্গলবার সকালে সানফ্রানসিসকো থেকে ওকল্যান্ডে ফেরার পথে সানফ্রানসিসকো বে এরিয়ার ফ্রি ওয়েতে এ হামলার শিকার হয়।

গুলিতে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। পরে হাসপাতালে অপর একজন মারা যান। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গত মাসের ১৮ তারিখ একই এলাকা ওকল্যান্ডে একইভাবে বাসে বন্দুক হামলার ঘটনা ঘটে।

এদিকে আমেরিকায় বন্দুক হামলা এক নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। নিরপরাধ মানুষ কোনো কারণ ছাড়াই কিছু উন্মাদের গুলিতে প্রাণ হারাচ্ছে হরহামেশাই। মোটাদাগে 'ম্যাস-শুটিং' নামে পরিচিত এ ধরনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এর প্রতিকারে এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি মার্কিন সরকার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status