ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
পুলিশের সঙ্গে সাক্ষাতের পর নোবেল বললেন ‘মানসিক চিকিৎসা চলছে’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 20 May, 2021, 10:54 AM

পুলিশের সঙ্গে সাক্ষাতের পর নোবেল বললেন ‘মানসিক চিকিৎসা চলছে’

পুলিশের সঙ্গে সাক্ষাতের পর নোবেল বললেন ‘মানসিক চিকিৎসা চলছে’

কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেল জানিয়েছেন তার ‘মানসিক চিকিৎসা’ চলছে। অবশ্য এই তথ্য জানানোর আগে পুলিশ তাকে ডেকে কথা বলেছে। পুলিশের সঙ্গে সাক্ষাতের পরই তিনি ফেসবুকে তার ‘মানসিক চিকিৎসার’ কথা জানান।

বুধবার (১৯ মে) দুপুরের দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম ডিভিশন তাকে ডেকেছিল। পরে তিনি ডিএমপি সদর দফতরে এসে ডিএমপির সাইবার সিকিউরিটি ও ক্রাইম ইউনিটের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন।
সম্পর্কিত খবর

এই ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম এই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, নোবেলকে ডাকা হয়েছিল। তার সঙ্গে পুলিশের কথা হয়েছে।

পুলিশের সঙ্গে কথা বলার পর নোবেল তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, ‘আমি মাঈনুল আহসান নোবেল! আমি আপনাদের নোবেল! আজ আমি নোবেল হতে পেরেছি আপনাদের ভালবাসা, সমর্থন ও দোয়ায়। দুই বাংলার অসংখ্য বাংলা ভাষাভাষী মানুষের জন্য গান গাইতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আমি বাংলাদেশসহ সারাবিশ্বের বাংলা গানের ভক্তদের জন্য মৌলিক গান নিয়ে ফিরে আসতে চাই। আমি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আমার পেজে সমসাময়িক রাজনীতি, সংস্কৃতি ও ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে স্ট্যাটাস দেই বা কথা বলি। মানসিক ও শারীরিক বিচ্যুতি অনেক সময় ফেসবুকসহ আমাদের মিথষ্ক্রিয়ার বিভিন্ন জায়গায় প্রভাব ফেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমের আমার অনেক পোস্ট এই বিচ্যুতির ফল। আমি বিশ্বাস করি আমার পোস্ট অনেককেই ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং সমষ্টিগত ভাবে সম্মানিত নেটিজেনদের ওপর বিরূপ প্রভাব ফেলেছে।’

নোবেল আরও বলেন, ‘আমি ব্যক্তিগত ভাবে বিখ্যাত লিজেন্ড শ্রদ্ধেয় জেমস ভাই, শ্রদ্ধেয় ও প্রিয় তাপস ভাই, প্রিয় গীতিকার-সুরকার ইথুন বাবু ভাই, সুপ্রিয় সংগীত পরিচালক আহমেদ হুমায়ন ভাই, সময় টিভির সাংবাদিক আল কাছির ভাইসহ সকল সাংবাদিক ভাইবোনদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে ক্ষমা চাই ও আমার পোস্টের মাধ্যম যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে দুঃখ প্রকাশ করি। আমি এই মুহূর্তে আমার মানসিক ও শারীরিক বিচ্যুতি নিয়ে উদ্বিগ্ন। আমার পরিবারের সমর্থনে আমি চিকিৎসা গ্রহণ করছি ও আল্লাহর রহমতে শিগগিরই সুস্থ হয়ে নতুন গান নিয়ে ফিরে আসবো।’

তিনি আরও লিখেছেন, ‘আমি যেহেতু বাংলাদেশের সাইবার আইন ও পুলিশের সাইবার ইউনিটের কার্যক্রম বিষয়ে সচেতন, আমি সচেতনভাবে দেশের আইন বা নৈতিকতার বাইরে কিছু করতে চাই না বা আর করবো না, তারপরও আমার অনাকাঙ্ক্ষিত কর্মের জন্য যে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হলে তা মাথা পেতে নেব। আমিও আশা করবো আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন। ভাল থাকুক নোবেল, ভাল থাকুক বাংলাদেশের সাইবার স্পেস, ভাল থাকুক বাংলাদেশের সংস্কৃতি। ভাল থাকুন আপনারা সবাই। আল্লাহ সহায়!’

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে নোবেল ফেসবুকে সিনিয়র শিল্পী, সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তিকে আক্রমণ এবং তুচ্ছ তাচ্ছিল্য করে স্ট্যাটাস দেন। যা ব্যাপকভাবে সর্বমহলে সমালোচিত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status