ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
সন্তানকে বাঁচিয়ে জীবন দিলেন বাবা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 20 May, 2021, 10:52 AM

সন্তানকে বাঁচিয়ে জীবন দিলেন বাবা

সন্তানকে বাঁচিয়ে জীবন দিলেন বাবা

ঝিনাইদহে বাসের ধাক্কায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পথচারী, অন্যজন মোটরসাইকেল আরোহী। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার রাত ৮টার দিকে ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের চান্দপুর জা.লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সম্পর্কিত খবর

নিহতরা হলেন- হরিণাকুন্ডু উপজেলার হামিরহাটি গ্রামের আক্তার হোসেন ( ৪৫) ও চান্দপুর গ্রামের আবু তালেব ( ৩৫)।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, রাতে দুই শিশু সন্তান শাহরিয়ার (৮) ও আছিয়াকে (৫) কোলে ও কাঁধে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন আবু তালেব। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতির একটি বাস আসছিল। বাসটি একটি মোটরসাইকেলের আরোহীকে পিষ্ট করে চলে যাওয়ার সময় পথচারী তালেবকেও ধাক্কা দেয়। কিন্তু তার আগেই তিনি কোলের দুই সন্তানকে রক্ষার জন্য তাদেরকে রাস্তার পাশে ফেলে দেন।

ঘটনাস্থলে তালেব নিহত হলেও তার দুই শিশু সন্তান প্রাণে বেঁচে যায়।

তবে চোখের সামনেই বাবার মৃত্যু দেখে শিশু সাহারিয়ার জ্ঞান হারায়। আর সামান্য আহত হয়েছে আছিয়া। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও পাঁচজন যাত্রী। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে বাসটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে হরিণাকুন্ডু ও ঝিনাইদহ থেকে দমকল বাহিনী এসে আগুন নেভায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status