ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
হেফাজত নেতা মুফতি ফারুক গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 19 May, 2021, 8:56 PM

হেফাজত নেতা মুফতি ফারুক গ্রেপ্তার

হেফাজত নেতা মুফতি ফারুক গ্রেপ্তার

সিলেটের বিশ্বনাথে রামপাশা ইউনিয়নের জমসেরপুর-ধলীপাড়া গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় মামলার প্রধান অভিযুক্ত হেফাজত নেতা মুফতি ফারুক আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মুফতি ফারুক আহমদ উপজেলার রামপাশা ইউনিয়নের জমশেরপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে ও আমতৈল জামেয়া দারুসসুন্নাহ মাদরাসার পরিচালক।

মঙ্গলবার সন্ধ্যার দিকে বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী, এসআই নূর হোসেন ও আফতাবউজ্জামন রিগ্যানের নেতৃত্বে একদল পুলিশ বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মুফতি ফারুক আহমদকে গ্রেপ্তার করে।

বুধবার ফারুক আহমেদকে আদালতে পাঠানো হয়।

জানা গেছে, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালে পিকেটিং করার জের ধরে বিশ্বনাথের বৃহত্তর আমতৈলের জমসেরপুর ও ধলিপাড়া গ্রামবাসীর মধ্যে সংঘটিত সংঘর্ষের ঘটনায় হামলা-ভাঙচুরের অভিযোগে ধলিপাড়া গ্রামের আব্দুল মুতলিবের ছেলে নাজমুল ইসলাম শিপু বাদী হয়ে ৬২ জনের নাম উল্লেখ এবং আরও ২৫০ জনকে অজ্ঞানামা অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। ওই মামলা দায়েরের পর থেকে মামলার প্রধান অভিযুক্ত মুফতি ফারুক আহমদ পলাতক ছিলেন।

ফারুক আহমদকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status