ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ছাত্রকে বলাৎকার, মাদ্রাসাশিক্ষক আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 19 May, 2021, 8:55 PM

ছাত্রকে বলাৎকার, মাদ্রাসাশিক্ষক আটক

ছাত্রকে বলাৎকার, মাদ্রাসাশিক্ষক আটক

চট্টগ্রাম নগরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মিজানুর রহমান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ মে) দুপুরে ১টার দিকে পলিটেকনিক এলাকার পাক পাঞ্জাতন হেফজ ও এতিমখানায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বায়েজিদ থানার পরিদর্শক (তদন্ত) খাইরুল ইসলাম বলেন, দুপুর ১২টার দিকে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে ওই শিক্ষককে আটক করা হয়। এছাড়া ওই ছাত্রকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

ঘটবার শিকার ওই শিশুর বাবা বলেন, মঙ্গলবার রাতে আমার ছেলেকে বলাৎকার করলে সে নির্যাতন সইতে না পেরে বাড়িতে চলে আসে। আমার ছেলে জানায়, ওই শিক্ষক না-কি তার সঙ্গে প্রায় এরকম করে। তারপর আমরা থানায় গিয়ে অভিযোগ দিই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status