ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
২ জুন আসছে ফাইজারের টিকা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 19 May, 2021, 10:50 AM

২ জুন আসছে ফাইজারের টিকা

২ জুন আসছে ফাইজারের টিকা

যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজারের উৎপাদিত করোনাভাইরাসের টিকা আসছে। ২ জুন ফাইজার থেকে ১ লাখ ৬ হাজার ডোজ ভ্যাকসিন আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৮ মে) রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

মাঈদুল ইসলাম জানান,  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন জুনের ২ তারিখে গ্যাভির কোভ্যাক্স ফ্যাসিলিটি কর্তৃপক্ষ ফাইজারের অন্তত ১ লাখ ৬ হাজার কভিড ভ্যাক্সিন বাংলাদেশে পাঠাবে। আজই বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলেও তিনি জানান।

এর আগে সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানান, যুক্তরাষ্ট্রের কাছে থাকা অক্সফোর্ড-আ্যস্ট্রাজেনেকার ৪০ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র দু-এক দিনের মধ্যেই বাংলাদেশের অনুরোধের আনুষ্ঠানিক জবাব দেবে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জুনে বিশ্বজুড়ে ২ কোটি ভ্যাকসিন বিতরণ করা হবে বলে জানান।

সোমবার তিনি জানান, মোট আট কোটির মধ্যে প্রাথমিকভাবে বিভিন্ন দেশে ২ কোটি ডোজ করোনা টিকা পাঠানো হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status