ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ভারতে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড শতাধিক গ্রাম, নিহত ৬
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 May, 2021, 10:57 PM

ভারতে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড শতাধিক গ্রাম, নিহত ৬

ভারতে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড শতাধিক গ্রাম, নিহত ৬

আশঙ্কা ছিল আগেই, সেই মতো গতকাল ভারতের পশ্চিম উপকূল দেখেছ ঘূর্ণিঝড় তাউটের তাণ্ডব। যত সময় যাচ্ছে, তত বিধ্বংসী হয়ে উঠছে তাউটে। সর্বশেষ পাওয়া তথ্যে, ঘূর্ণিঝড়ে অন্তত ৬জন নিহত হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, পোরবন্দর, ভাবনগর জেলার মহুভার নিচু এলাকা থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে আনা হয়েছে। এখানেই তীব্র গতিতে আছড়ে পড়বে তউটে। এমনকি ধস নামার  আশংকা রয়েছে বহু জায়গায়।

ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও গুজরাটের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৫৪টি দলকে উপকূলবর্তী নিচু এলাকাগুলিতে পাঠানো হয়েছে। জুনাগড়, গির সোমনাথ, সৌরাষ্ট্র, কচ্ছ, দিউ, পোরবন্দর, দ্বারকা, আমরেলি, রাজকোট ও জামনগরে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মুম্বাইয়ের অদূরে মোতায়েন ৩টি যুদ্ধজাহাজ

হিন্দুস্তান টাইমস জানায়, ভারতীয় নৌবাহিনী মুম্বাইয়ের অদূরে দুটি বার্জ নৌকা থেকে ৪০০ জনেরও বেশি লোককে উদ্ধারের জন্য ৩টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status