ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
বিচ্ছেদ কোনও অপ রাধ নয়: মিথিলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 May, 2021, 9:03 PM

বিচ্ছেদ কোনও অপ রাধ নয়: মিথিলা

বিচ্ছেদ কোনও অপ রাধ নয়: মিথিলা

অভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে পাঁচ বছর আগে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার বিচ্ছেদে হয়। বিচ্ছেদের পর প্রথমবারের মতো শনিবার (১৫ মে) রাতে ইভ্যালির আয়োজনে ‘স্যাটারডে নাইট সারপ্রাইজ’ শিরোনামে এক লাইভ শো’তে অংশ নেন সাবেক এ তারকা জুটি।

বিচ্ছেদের বিষয়টি নিয়ে ভক্তদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেলেও তারকা সহকর্মীদের মধ্যেই কেউ কেউ এটিকে ‘ভালোভাবে নেননি’ বলে জানালেন মিথিলা। এমনকি দুইজন সহকর্মীর বুলিংয়ের শিকার হয়েছেন। সম্পর্ক, বিয়ে ও বিচ্ছেদ কোনও অপরাধ নয় বলে মন্তব্য করেছেন তিনি।

প্রতিনিয়ত সামাজিক মাধ্যমে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন সাবেক এ তারকা জুটি। রোববার এক ফেইসবুক স্ট্যাটাসে সেই সহকর্মীর নাম না উল্লেখ করে মিথিলা বলেছেন, “তাদের মধ্যে একজন লিখেছেন, ‘বিয়ে, ডিভোর্স…সব নাকি বেচে দিলাম।”

সহকর্মীর এমন মন্তব্যে প্রশ্ন তুলেছেন মিথিলা, " আপনি চাইছেন, বিচ্ছেদের পর দুইজন মানুষ পেশাদার কোনও কাজে যুক্ত হতে পারবে না? পাবলিক ফিগাররা তাদের সম্পর্ক, বিয়ে ও বিচ্ছেদের কথা লুকিয়ে রাখবে? তারা এটা কেন করবে? এটা কোনও অপরাধ নয়! “আপনি চান, বিচ্ছেদের পর তারকাদের মুখ দেখাদেখি আজীবনের জন্য বন্ধ থাকবে? এটা কী আপনার জন্য স্বাভাবিক? "

ফেইসবুক স্ট্যাটাসে বলছেন, “আরেকজন তারকা লিখেছেন, ‘ডিভোর্সের পর এত শ্রদ্ধা, বন্ধুত্ব, আগে কই ছিল এই সব?’

তাকে উদ্দেশ্য করে এ অভিনেত্রী বলেন, “ভাই, আগেও ছিল। এখনও আছে। তবে দুটো দুই রকম। এত ব্যাখ্যা আপনাকে দিতে পারছি না। আপনি নেতিবাচক কথা না ছড়িয়ে নিজের চরকায় তেল দিলে সমাজ ও জাতি উপকৃত হবে।”

২০১৭ সালের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে দাম্পত্যজীবনের ইতি টানার ঘোষণা দেন তাহসান-মিথিলা। তাদের একটি মেয়ে আছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status