ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
পাওনা টাকার জেরে স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 17 May, 2021, 5:54 PM

পাওনা টাকার জেরে স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যা

পাওনা টাকার জেরে স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সুখচর ইউনিয়নে কাজল কৃষ্ণ দাস (৫৫) নামের এক স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৭ মে) ভোর ৪টার দিকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান তিনি। এ ঘটনায় শান্ত চন্দ্র মজুমদার (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত কাজল কৃষ্ণ দাস চর আমান উল্যা গ্রামের বসন্ত কুমার দাসের ছেলে। তিনি স্থানীয় ইন্দ্রেশরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। আটক শান্ত মজুমদার একই গ্রামের খোকন চন্দ্র মজুমদারের ছেলে।

নিহতের ছেলে প্রাণতোষ দাস বলেন, পাশ্ববর্তী খোকন চন্দ্র মজুমদারে কাছ থেকে পাওনা টাকার জন্য রোববার বিকেল সাড়ে ৪টার দিকে তাদের বাড়িতে যায় তার বাবা। এ সময় খোকনের ছেলে শান্ত মজুমদার তার বাবাকে আটকে রেখে এলোপাতাড়ি মারধর করে। পরে আহত অবস্থায় তিনি বাড়িতে ফিরে এলে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। রাত ২টার দিকে উনার শরীরের অবস্থার অবনতি হলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে সোমবার ভোর ৪টার দিকে মারা যান তিনি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কাজল কৃষ্ণকে পিটিয়ে হত্যা করা হয়েছে তার ছেলের এমন অভিযোগের ভিত্তিতে শান্ত মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status