ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
কর্মীর সঙ্গে ‘গভীর প্রেম’, পদ ছাড়তে হয়েছিল বিল গেটসকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 May, 2021, 5:51 PM

কর্মীর সঙ্গে ‘গভীর প্রেম’, পদ ছাড়তে হয়েছিল বিল গেটসকে

কর্মীর সঙ্গে ‘গভীর প্রেম’, পদ ছাড়তে হয়েছিল বিল গেটসকে

স্ত্রী মেলিন্ডার সঙ্গে বিয়ের বয়স যখন ৬ বছর, তখনই নিজ প্রতিষ্ঠান মাইক্রোসফটের এক কর্মীর সঙ্গে ‘গভীর’ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বিল গেটস। দু’দশকেরও আগের সেই ঘটনায় প্রতিষ্ঠাতার বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল মাইক্রোসফট কর্পোরেশন। তার জের ধরেই সংস্থার বোর্ড থেকে সরে দাঁড়াতে হয়েছিল বিল গেটসকে।

রোববার (১৬ মে) মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
 
ওয়ালস্ট্রিট জার্নালের ওই প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি দুই দশকের পুরনো হলেও মাইক্রোসফট এ বিষয়ে অবগত হয় ২০১৯ সালের শেষে। মাক্রোসফটের নারী প্রযুক্তিবিদ চিঠি দিয়ে সংস্থাটিকে জানান, বিলের সঙ্গে বহু বছরের শারীরিক সম্পর্কের কথা। এরপরই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছিল সংশ্লিষ্ট বোর্ড। এমনকি যাতে নিরপেক্ষ তদন্ত হয়, সে জন্য এমন একটি আইনি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয় যারা মাইক্রোসফটের সঙ্গে সম্পৃক্ত নয়। এর কিছুদিন পরই বিল গেটস তার পদ থেকে ইস্তফা দেন। ফলে তদন্তটিও মাঝপথে থেমে যায়।

যদিও বিলের ইস্তফার এই কারণটি আগেই জানিয়েছিল একটি আন্তর্জাতিক সংবাদসংস্থা। তখন বলা হয়, কর্মীর সঙ্গে এই সম্পর্ক সঙ্গত নয়। সে জন্যই বিলকে পদত্যাগ করতে হয়েছে।

তবে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা জানিয়েছিলেন, সমাজ কল্যাণমূলক কাজে মন দিতে চান তিনি, তাই কাজের বোঝা কমাচ্ছেন।

এদিকে, রবিবারের প্রকাশিত প্রতিবেদনে ওয়ালস্ট্রিট জার্নাল বিল গেটসের এক মুখপাত্রের সাক্ষাৎকার নিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানিয়েছেন, দুইদশক আগে বিল এমন একটি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। তবে তা শেষ হয়েছিল বন্ধুত্বপূর্ণ ভাবে, দু’পক্ষের সম্মতিতে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status