ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
অবশেষে ফিলিস্তিন ইস্যুতে মুখ খুলল ভারত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 May, 2021, 5:58 PM

অবশেষে ফিলিস্তিন ইস্যুতে মুখ খুলল ভারত

অবশেষে ফিলিস্তিন ইস্যুতে মুখ খুলল ভারত

ফিলিস্তিনের গাজায় গত এক সপ্তাহ ইসরায়েল যে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে তা অনেকটাই বিরল ঘটনা। এর আগে হামলা চালালেও সে হামলা এতোটা তীব্রতর ছিল না। পালটা জবাবও দিয়ে যাচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। চলমান এই সংঘাত নিয়ে ভারত উদ্বিগ্ন বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত দেশটির স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি।

রোববার (১৬ মে) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই ইস্যুতে অনুষ্ঠিত এক বৈঠকে এ কথা বলেছেন তিনি। ইসরায়েল ও ফিলিস্তিনের চলমান সংঘাত নিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বক্তব্য দিলো দেশটি।

এ প্রসঙ্গে টি এস তিরুমূর্তি বলেন, ভারত কোনো সহিংসতার পক্ষে নয়। এই সংঘাত বন্ধ করতে হবে। ভারত ফিলিস্তিনিদের ন্যায্য দাবিগুলোকে সমর্থন করে এবং দ্বিদেশীয় নীতির মাধ্যমে সংকট সমাধানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, গাজা থেকে ইসরায়েলে যে রকেট হামলা চালানো হচ্ছে তা অবশ্যই নিন্দনীয়। রকেট হামলায় একজন ভারতীয় নাগরিকও নিহত হয়েছেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। হামলার বদলা নিতে ইসরায়েল যে হামলা চালিয়েছে তাতে প্রচুর বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যার মধ্যে নারী ও শিশুও রয়েছে।  

তিরুমূর্তি বলেন, ভারত থেকে হাজারো মানুষ জেরুজালেমে যান কারণ সেখানে একটি গুহা রয়েছে যেখানে ভারতের সুফি সাধু বাবা ফরিদ ধ্যান করতেন। ভারত এই গুহা সংরক্ষণ করেছে। ইসরায়েল ও ফিলিস্তিনি প্রশাসনের মধ্যে আলোচনা আবারও শুরু করার প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে। আলোচনা করা না গেলে ভবিষ্যতেও এ ধরনের সংঘাত আরও হবে।

এদিকে গত সোমবার (১০ মে) থেকে শুরু হওয়া সংঘাতের দ্বিতীয় সপ্তাহে যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করেই স্থানীয় সময় সোমবার (১৭ মে) গাজায় কয়েক ডজন হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে হামাসও পাল্টা জবাব হিসেবে ইসরায়েলের শহরগুলোতে রকেট হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু ইসরায়েল ও ২০ লাখ জনসংখ্যার ঘনবসতিপূর্ণ গাজার শাসকগোষ্ঠী হামাসের মধ্যে ভয়ংকর শত্রুতার অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, অন্যান্য দিনের মতো রোববার (১৬ মে) রাতভর গাজার রাস্তা, নিরাপত্তা ভবন, হামাসের ট্রেনিং ক্যাম্প এবং আবাসিক ভবনগুলোতে বোমা বর্ষণ করেছে ইসরায়েল। প্রত্যক্ষদর্শীরা বলেন, গাজার বিভিন্ন অঞ্চলে রাতভর বোমা হামলার শব্দ শোনা গেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গাজা থেকে বীরসেবা ও অ্যাশকেলন শহরে রকেট হামলার পর তাদের যুদ্ধবিমানগুলো উচ্চপদস্থ হামাসের নয়জন নেতার বাড়িতে হামলা চালায়। বাড়িগুলো অস্ত্রের গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছিল। তবে এসব হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status