ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
দুই সেলিব্রেটির নেতিবাচক মন্তব্য, ক্ষোভে যা বললেন মিথিলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 May, 2021, 5:07 PM

দুই সেলিব্রেটির নেতিবাচক মন্তব্য, ক্ষোভে যা বললেন মিথিলা

দুই সেলিব্রেটির নেতিবাচক মন্তব্য, ক্ষোভে যা বললেন মিথিলা

বিচ্ছেদের পাঁচ বছর পর মুখোমুখি হলেন তাহসান-মিথিলা। বিষয়টি ‘শনিবার সারপ্রাইজ’ রহস্য হিসেবে নেটিজেনদের মাঝে বিরাজ করছিল।

শনিবারই জট খুলল সেই সারপ্রাইজের। এদিন রাতে একটি লাইভ শো’তে সরাসরি অংশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করাসহ নেতিবাচক ভাবনা থেকে সরে এসে ভালো কিছু করার আহ্বান জানান তারা।

লাইভে সাবেক এ দম্পতি বলেন, ‘আমরা দু’জনেই আলাদা, কিন্তু পাশাপাশি বসে শ্রদ্ধার সঙ্গে কথা বলতে পারছি। মতাদর্শ ভিন্ন হলেও যে একে অপরকে সম্মান করা যায়- এই বার্তাটাই দিতে চেয়েছি আপনাদের। এটাই সারপ্রাইজ।’

মিথিলা-তাহসানের এমন সুন্দর বার্তায় বরাবরের মতো নেতিবাচক প্রতিক্রিয়া এসেছে।

এতে মিথিলা যারপরনাই হতাশ হয়েছেন যে, তারই দুজন সতীর্থ বা সেলিব্রেটি নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন।

ওই দুই সেলিব্রেটির একজন মন্তব্য করেছেন, ‘বিয়ে-ডিভোর্স সব বেচে দিলেন তাহসান-মিথিলা!’। অন্যজন তার ফেসবুকে লিখেছেন, ‘ডিভোর্সের পরে এতো রেসপেক্ট, ফ্রেন্ডশিপ! আগে কই ছিল এইসব?’

রোববার বিকালে মিথিলা তার ফেসবুকে এ নিয়ে দীর্ঘ এক পোস্ট লিখে মন্তব্য দুটির বিষয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

পাঠকের উদ্দেশে তার সেই স্ট্যাটাসটি তুলে ধরা হলো, ‘শো শেষের দিকে সাইবার বুলিং এবং হয়রানি বন্ধের জন্য আমরা সেখানে একটি বার্তা পেতে চেয়েছিলাম। আমরা আমাদের উভয় ভক্তদের কাছ থেকে অনেক অনেক ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি এবং তার জন্য আমরা কৃতজ্ঞ।কিন্তু আমাদের আশ্চর্যের বিষয়, আমাদের কিছু সহকর্মী / পীর / শিল্পের মানুষ / সেলিব্রেটিরা এটা খুব ভালো ভাবে নিতে পারেনি এবং আমাদের গালি দিতে চেষ্টা করেছে ।
এদের মধ্যে একজন লিখেছে, বিয়ে, ডিভোর্স সব নাকি বেচে দিলাম। আমি ভাবছি আমি কিভাবে এটা করেছি! তাহলে আপনি কি আশা করেন যে দুজন মানুষ বিবাহবিচ্ছেদের পর কয়েক বছর পেশাগতভাবে জড়িত হতে পারবে না? এবং আপনি কি আশা করেন যে পাবলিক ফিগার তাদের বিবাহ, সম্পর্ক এবং বিবাহবিচ্ছেদ গোপন করবে? কেন তারা এটা করবে? এগুলো অপরাধ নয়! আপনি কি আশা করেন ডিভোর্স দম্পতিরা বাকি জীবন একে অপরের শত্রু থাকবে? এটা কি তোমার কাছে স্বাভাবিক হবে? আর ভাই বেচলেও আপনার তো কিছু বেচি নাই । আপনার প্রবলেম কি! (আমি আশা করি আপনি বিদ্রূপ বুঝতে পারছেন) ।’

এরপর মিথিলা লেখেন, ‘অন্য এক তারকা তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ডিভোর্সের পরে এতো রেসপেক্ট, ফ্রেন্ডশিপ- আগে কই ছিল এসব?’ ভাই, আগেও ছিল। এখনও আছে। তবে দুটো দু’রকম। এত ব্যাখ্যা আপনাকে দিতে পারছি না। আপনি নেতিবাচক ভাবনা না ছড়িয়ে নিজের চরকায় তেল দিলে সমাজ ও জাতি উপকৃত হবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status