ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
ধ্বংসাবশেষের নীচে ৭ ঘণ্টা পড়ে ছিল ছোট্ট সুজি, ডাকছিল বাবাকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 May, 2021, 4:26 PM
সর্বশেষ আপডেট: Monday, 17 May, 2021, 4:48 PM

ধ্বংসাবশেষের নীচে ৭ ঘণ্টা পড়ে ছিল ছোট্ট সুজি, ডাকছিল বাবাকে

ধ্বংসাবশেষের নীচে ৭ ঘণ্টা পড়ে ছিল ছোট্ট সুজি, ডাকছিল বাবাকে

দখলদার ইহুদিবাদি ইসরায়েলের হামলায় প্রতিদিনই রক্তাক্ত হচ্ছে ফিলিস্তিন। দেশটির গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে নারী-শিশুসহ নির্বিচারে মানুষ মারছে বর্বর ইহুদিরা।

রোববার মধ্যরাতের পর পরই গাজায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত তিনটি ভবন ধসে পড়ে এবং অনেকে নিহত হয়। শুধু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি ইসরায়েল। বিমান হামলাও চালিয়েছে একের পর এক।

বর্বরোচিত ইসরায়েলি সে বিমান হামলায় বেঁচে যাওয়া ৬ বছরের ছোট্ট শিশু সুজি এশকুনতানা। বিমান হামলা চালিয়ে তার বাড়ি গুড়িয়ে দেয় ইহুদিরা। সে হামলায় তার ৪ ভাইবোন এবং মা মারা যায়। কিন্তু অলৌকিকভাবে বেঁচে যায় সুজি।

ধ্বংসাবশেষের নীচে ছয় ঘণ্টা ধরে আটকে ছিল ছোট্ট সুজি। বর্তমানে সে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফায় চিকিৎসা নিচ্ছে। তার বাবাও আহত হয়ে একই হাসপাতালে ভর্তি।

সুজির বাবা রিয়াদ এশকুনতানা মেয়েকে হাসপাতালে জীবিত দেখে কাঁদতে কাঁদতে বলেন, আমাকে ক্ষমা করে দে মা, তুই আমাকে ডেকেছিলি, কিন্তু আমি তোর কাছে যেতে পারিনি।

রিয়াদ জানান, তিনি তার মেয়েদেরকে বাড়ির এমন একটি ঘরে ঘুম পাড়িয়েছিলেন যেটি বিস্ফোরণের স্থান থেকে সবচেয়ে দূরে বলে তিনি মনে করেছিলেন। তবে ওই রাতের পর তার মেয়েদের মধ্যে শুধু সুজিই বেঁচে রয়েছে। তার স্ত্রী এবং আরো ৪ সন্তান মারা গেছে ইসরায়েলের হামলায়।

এশকুনতানা বলেন, গোলাবর্ষণের পরপরপরই মেয়েরা বেঁচে আছে কিনা তা দেখতে ছুটে যাই আমি। আমার স্ত্রী লাফিয়ে পড়ে মেয়েদের জড়িয়ে ধরে ঘরের বাইরে নিয়ে আসার চেষ্টা করছিল। আর তখনই ঘরটিতে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে ছাদ ধসে পড়ে আর আমি ধ্বংস্তুপের নিচে পড়ি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status