ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
৮ মাস বয়সে ভ্যাকসিন নিয়ে বিশ্বরেকর্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 May, 2021, 4:24 PM

৮ মাস বয়সে ভ্যাকসিন নিয়ে বিশ্বরেকর্ড

৮ মাস বয়সে ভ্যাকসিন নিয়ে বিশ্বরেকর্ড

মহামারি করোনার সংক্রমণ রোধ ও এর হাত থেকে পুরোপুরি মুক্তি পেতে ভ্যাকসিনের ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে দেশে দেশে।

তারই ধারাবাহিকতায় ভ্যাকসিন নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে মাত্র ৮ মাস বয়সী এক শিশু। এনজো মিনকোলা নামের শিশুটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইউপিস্টেট বাল্ডউইনসভিলের বাসিন্দা। শিশুটিকে ফাইজারের ভ্যাকসিন দেয়া হয়েছে। তার বাবা-মায়ের সম্মতিতেই তাকে ভ্যাকসিন দিয়েছেন চিকিৎসকরা।

ভ্যাকসিনের দু’টি ডোজ নেয়ার পর এখন পর্যন্ত ওই শিশুর শরীরে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। শুধু তাই নয়, ভ্যাকসিন নেওয়ার পর তাদের পুত্র সন্তান নিশ্চিন্তে ঘুমাচ্ছে এবং খাওয়া-দাওয়া করছে বলে জানিয়েছেন এনজো মিনকোলার বাবা-মা।

এ বিষয়ে ইউপিস্টেটের পেডিয়াট্রিক এবং সংক্রামক রোগের চিকিৎসক ডা. জোসেফ ডোমাশোস্কে জানিয়েছেন, এনজো কোলামিনের বয়স পুরোপুরি ৮ মাস হওয়ার তিন সপ্তাহ আগেই তাকে ফাইজার ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়। এরপর গত বুধবার তাকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে।

তবে এনজো কোলামিন ছাড়াও এই তালিকায় আরও ৫ জন শিশু ছিল যারা ফাইজারের ভ্যাকসিন নিয়েছে। তবে তাদের সবার বয়স এনজোর থেকে অনেকটাই বেশি বলে জানিয়েছেন ডা. জোসেফ ডোমাশোস্কে।

এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে গত বুধবার থেকেই ফেডারেল সরকার ১২ বছরের কম বয়সীদের করোনার ভ্যাকসিন হিসেবে ফাইজারের ভ্যাকসিন গ্রহণের অনুমোদন দিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status